চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নিজের করা মামলায় গ্রেপ্তার বাবুল আক্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, অপরাধ
A A

চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার ৯ জানুয়ারি সকালে তার উপস্থিতিতে এ আদেশ দেন জেলার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পিবিআই। তবে বাবুল আক্তারের আইনজীবি ইফতেখার সাইমুম চৌধুরীর দাবি, একই বিষয় নিয়ে দুটি মামলায় গ্রেফতার দেখানোর কোনো নিয়ম নেই।

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের নিজের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। একই ঘটনায় মিতুর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বাবুল আক্তার বর্তমানে কারাগারে আছেন।

রোববার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বাবুল আক্তারকে আদালতে তোলা হয়। স্ত্রী মিতু হত্যার ঘটনায় বাবুল আক্তারের দায়ের করা নগরের পাঁচলাইশ থানার মামলায় তাকেই গ্রেপ্তারের আবেদন আদালত শুনানি শেষে মঞ্জুর করেছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাত করে খুন করা হয় বাবুলের স্ত্রী মাহমুদা খানম মিতুকে। স্ত্রী খুনের ঘটনায় পুলিশ সদর দফতরের তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। স্ত্রীর খুনে বাবুল আক্তারের সম্পৃক্ততার কথা উঠে আসলে ২০১৬ সালের আগস্টে বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় ।

Reneta

২০২০ সালের জানুয়ারিতে বাবুল আক্তারের দায়ের করা মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওপর। ২০২১ সালের ১২মে ৫৭৫ পৃষ্ঠার চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। তদন্তে বাবুল আক্তারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন বলে জানান পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আবু জাফর মো. ওমর ফারুখ।

২০২১ সালের ১২মে বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পিবিআই। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসপি বাবুল আক্তারবাবুল আক্তার
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিদের জন্য নতুন চ্যালেঞ্জ, কে এই হামজা?

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ বছর পর চট্টগ্রামে সর্বোচ্চ বৃষ্টিপাত

জুলাই ৭, ২০২৬

শয্যা বাড়ালেই সুস্থতা বাড়ে না

জুলাই ৭, ২০২৬

সিটিটিসি-এটিইউর নতুন নাম ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’

জুলাই ৭, ২০২৬

স্বল্পমূল্যে আইফোন-ল্যাপটপের প্রলোভন, ৩১ লাখ টাকা আত্মসাৎ

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT