চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে সৃষ্ট মহাকর্ষ তরঙ্গ পাকড়াও

জাহাঙ্গীর আলমজাহাঙ্গীর আলম
৯:৪৯ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A

‘নজিরবিহীন’, ‘তুলনাহীন’, ‘অতি-রোমাঞ্চকর’, ‘অতিকাঙ্ক্ষিত’। নতুন উৎস থেকে মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করার ঘোষণার পর লাইগোর বিজ্ঞানীরা এভাবেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সোমবার আন্তর্জাতিক এ সংঘ ঘোষণা করে, এবার জোড়া নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ ধরতে পেরেছেন বিজ্ঞানীরা।

লেজার ইন্টারোফেরোমিটার গ্রাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি বা লাইগো নিজস্ব সাইটে এক বিবৃতিতে অধুনা আবিষ্কারের কথা ঘোষণা দেয়। গত বছর তারা ঘোষণা করেছিল, জোড়া কৃষ্ণগহ্বরের সংর্ষষে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা গেছে।

প্রখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এমন তরঙ্গের কথা ১৯১৬ সালে অনুমান করেছিলেন। আইনস্টাইনের তরঙ্গ শনাক্ত করার স্বীকৃতিস্বরূপ লাইগোর শীর্ষ তিন বিজ্ঞানী এবার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। সহস্রাধিক বিজ্ঞানীর এ সংঘে বাংলাদেশি বংশোদ্ভূত দুই মার্কিন বিজ্ঞানীও রয়েছেন।

লাইগো ডট অর্গ বিবৃতিতে জানিয়েছে, চলতি বছর ১৭ আগস্ট তারা নতুন করে মহাকর্ষীয় তরঙ্গ ধরতে পেরেছে। এই আবিষ্কারের সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ দিক হলো, নিউট্রন তারকা দুটোর সংঘর্ষকে তারা একই সঙ্গে মহাকর্ষীয় তরঙ্গ এবং আলো হিসেবে দেখতে পেয়েছেন। লাইগো বলছে, এভাবে এই প্রথম কোনো মহাজাগতিক ঘটনা দেখতে পেল মানুষ।

নাম প্রকাশ না করার শর্তে লাইগোর দুই বিজ্ঞানী নতুন এই ঘোষণার কথা দিন দশেক আগেই এই লেখককে জানিয়েছিলেন। তারা অবশ্য ঠিক কী ঘোষণা করা হবে- সেটাও প্রকাশ করতে চাননি।

Reneta

নিউট্রন নক্ষত্ররা হলো সবচেয়ে ছোট্ট কিংন্ত সবচেয়ে ঘন ও ভারী সূর্য। এরকম তারার দুই প্রান্তের ব্যবধান মাত্র ২০ কিলোমিটার। কিন্তু এতই ঘন যে, এক চা চামচে যতটুকু নিউট্রন তারার পদার্থ রাখা যায় তারই ভর হবে একশ কোটি টনেরও বেশি।

এরকমই দুটো নিউট্রন নক্ষত্রের সংঘর্ষে সৃষ্ট হওয়া মহাকর্ষীয় তরঙ্গ ধরেছে লাইগো। এছাড়া এতে ইউরোপের ভার্গো অবজারভেটরি এবং আরও ৭০টি আন্তর্জাতিক অবজারভেটরি এই আবিষ্কার ও গবেষণায় সম্পৃক্ত রয়েছে।

১৭ আগস্ট লাইগোর ডিটেক্টরে যে মহাজাগতিক সংকেতটি পাওয়া যায় তার বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী থেকে ১৩ কোটি আলোকবর্ষ দূরে দুটো নিউট্রন নক্ষত্রের সংঘর্ষ হয়েছিল। তখন যে মহাকর্ষীয় তরঙ্গ তৈরি হয়েছিল এবং ছড়িয়ে পড়েছিল, এ বছর সেই তরঙ্গগুলোই তারা পাকড়াও করেছেন। ওই দুটো নক্ষত্রের একটির ভর আমাদের সূর্যের চেয়ে সামান্য বেশি। আরেকটি সূর্যের চেয়ে দেড়গুণের কিছু ভারী। এদের সংঘর্ষে সৃষ্ট আইনস্টাইনীয় তরঙ্গকে বিজ্ঞানীরা প্রায় ১০০ সেকেন্ড ধরে দেখেছেন। পাশাপাশি একই ঘটনা বিজ্ঞানীরা মহাকর্ষীয় তরঙ্গ দেখার পর দুই সেকেন্ড ধরে আলোর রূপে দেখেছেন। এমন ঘটনা এই প্রথম।

এর আগে যে দুই কৃষ্ণগহ্বরের সংঘর্ষ থেকে সৃষ্ট মহাকর্ষীয় তরঙ্গ বিজ্ঞানীরা ধরেছিলেন সেগুলো আরও ভারী ছিল। এবং ওই সংঘর্ষ হয়েছিল একশ কোটি আলোকবর্ষের দূরে।

২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি লাইগো আনুষ্ঠানিকভাবে আাইনস্টাইনের তরঙ্গ ধরার কথা প্রকাশ করেছিল। তবে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর হচ্ছে ‘বিজ্ঞানের বড়দিন’, যেদিন জার্মানিতে গবেষণাকালে লাইগো ইতালীয় বিজ্ঞানী মার্কো ড্রাগো এই তরঙ্গ প্রথম অবলোকন করেন। আর এই মহাআবিষ্কারের কৃতিত্বস্বরূপ এ বছর নোবেল পেয়েছেন রাইনার উইস, ব্যারি ব্যারিশ ও কিপ থর্ন।

লাইগোতে যুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত দুই বিজ্ঞানীর একজন যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী সেলিম শাহরিয়ার। অপরজন হলেন যুক্তরাষ্ট্রের অরিগন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী দীপঙ্কর তালুকদার।

মহাকর্ষীয় তরঙ্গ খুবই দুর্বল। এরা সাধারণত বস্তুর সঙ্গে কোনো মিথস্ক্রিয়ায় লিপ্ত হয় না। ফলে আমাদের চারপাশে সব সময়ই থাকা সত্ত্বেও আমরা তাদের অনুভব করতে পারি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মহাকর্ষীয় তরঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT