চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নারায়ণগঞ্জে প্রয়াত টুটুলের ‘কালবেলা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A
‘কালবেলা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

‘কালবেলা’ চলচ্চিত্রের একটি দৃশ্য

১০ ডিসেম্বর সর্বাধুনিক ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিলো ‘আধিয়ার’ খ্যাত নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। দ্বিতীয় সপ্তাহে এই ছবিটি দেখতে পারছেন নারায়ণগঞ্জের দর্শক।

ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে নারায়ণগঞ্জের সিনেস্কোপের পর্দায় দেখা যাবে ‘কালবেলা’।

নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের ছবি ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই ছবিটি নিজের মতো করে নির্মাণ করতে চেয়েছিলেন তিনি। সব ঠিক ছিলো, ২০১৮ সালে শুটিং শুরু করে প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো ছবি সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা।

তাই বলে কি নির্মাতার স্বপ্নের কাজটি থেমে যাবে, আলোর মুখ দেখবে না? তা কি হয়? না, তেমনটা হতে দেয়নি তার পরিবার। সেইসঙ্গে যারা তারসঙ্গে নিয়মিত কাজ করেছেন, সবার সহায়তায় শেষ হয়েছে ‘কালবেলা’ চলচ্চিত্রের সমস্ত কাজ।

নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই ছবির প্রযোজক মোবাশ্বেরা খানম। নির্মাতা স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজটি সম্পন্ন করেন অত্যন্ত নিষ্ঠার সাথে।

২০১৭-১৮ অর্থবছরের সরকারি অনুদানের ছবি ‘কালবেলা’। ছবির গল্প ২০০১ সালে আইন ও সালিশ কেন্দ্র কর্তৃক প্রকাশিত নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্যকাহিনি থেকে নেয়া। চলচ্চিত্রটির প্রধান দুই চরিত্র মতিন ও সানজিদা। মতিন চরিত্রে অভিনয় করেছেন শিশির আর সানজিদা চরিত্রে তাহমিনা অথৈ। পরিচালকের নিজস্ব প্রযোজনা সংস্থা ‘আকার’ থেকে ছবিটি নির্মিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আধিয়ারকালবেলামুক্তিযুদ্ধলিড বিনোদনসাইদুল আনাম টুটুলসিনেমাসিনেস্কোপ
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT