চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার দক্ষিণ সিটির নির্বাচন স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৮
আদালত
A A
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে কাউন্সিলর এবং ৬টি সংরক্ষিত আসনে ঘোষণা করা নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করেছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই স্থগিতাদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

বুধবার ডেমরা এলাকার একজন ভোটার মোজাম্মেল মিয়া তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়েই আদালত আজ আদেশ দিলেন। আজকের এই আদেশের ফলে নির্বাচন স্থগিত হয়ে গেল বলে জানিয়েছেন আইনজীবী।

এর আগে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং বর্ধিত অংশের কাউন্সিলর নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। নির্বাচনের তফসিল তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার রুলসহ আদেশ দেন।

রুলে নির্বাচনের তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

Reneta

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

গত ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনসহ সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া এলাকায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল হাইকোর্টে পৃথক দুটি রিট করেন ভাটারা ইউপির চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

ঘোষিত তফসিলে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত হয় আগামী ২৬ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ইউনিভার্সেল মেডিক্যাল ও অভিনয় শিল্পী সংঘের দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

জুলাই ১৪, ২০২৬

পর্তুগালে তিন দিন ধরে নিখোঁজ বাংলাদেশি শিশু তাহরিম

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ৭ জনের মৃত্যু

জুলাই ১৪, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT