চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের আরেক ঝড়ে শীর্ষে পাঞ্জাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজের প্রথম ম্যাচে চেন্নাইকে দেখিয়েছেন ১৯০ স্ট্রাইকরেটের ঝড়। করেছেন ৩৩ বলে ৬৩ রান। পরে সানরাইজার্সের বিপক্ষে ঝড়টা ১৬৫ স্ট্রাইকরেটের। তার পরের ঝড়ের স্থায়িত্ত্ব বেশি। একেবারে ইনিংসের শেষ পর্যন্ত। সেই ঝড়ে চুরমার হয় সানরাইজার্স হায়দরাবাদ।করেন ৬৩ বলে ১০৪ রান।

দু’দিন যেতে না যেতই আবারও গেইলের ঝড়। এবার কলকাতার ইডেন গার্ডেনে। দারুণ শুরু করেন নিজের ইনিংস। প্রথমে ব্যাট করে ১৯৭ রান করে কলকাতা। বড় রানের জবাবে দারুণ শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার ক্রিস গেইল এবং লোকেশ রাহুল।

তাদের অবিচ্ছিন্ন জুটিতে কিংসরা তোলে ৯৬ রান। সেটিও আবার ৮.২ ওভারে। এরপর শুরু হয় বৃষ্টির বাগড়া। বৃষ্টিই নাইটদের গেইল-রাহুলের হাত থেকে সাময়িক স্বস্তি দেয়।

Banglabid

পরে নাইট রাইডার্সকে বৃষ্টি আইনে ৯ উইকেটে হারায় পাঞ্জাব। এই জয়ের ফলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে। পাঁচ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে পাঞ্জাব। অন্যদিকে, ছয় ম্যাচ খেলে তিনটিতে জিতে তৃতীয় অবস্থানে রয়েছে নাইট রাইডার্স।

বৃষ্টির পর যখন খেলা শুরু হয় তখন পাঞ্জাবের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৩ ওভারে ১২৫ রান। কিন্তু তারা ১১.১ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

লোকেশ রাহুল ২৭ বল খেলে ৬০ রান করে আউট হন। ৩৮ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন ক্রিস গেইল। দুই বল খেলে দুই রান করে অপরাজিত থাকেন মায়াঙ্ক আগারেওয়াল। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে একমাত্র উইকেটটি নেন সুনিল নারিন।

Reneta

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। দলের পক্ষে ৪১ বল খেলে ৭৪ রান করেন ওপেনার ক্রিস লিন। এই রান করার পথে ছয়টি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ২৮ বল খেলে ৪৩ রান করেন অধিনায়ক দিনেশ কার্তিক।

পাঞ্জাবের পক্ষে মুজিব উর রহমান ১টি, বারিন্দ্রর স্রান ২টি, অ্যান্ড্রু টাই ২টি ও রবীচন্দ্রন অশ্বিন ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা লোকেশ রাহুল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইললিড স্পোর্টস
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘ছাত্রীদের ওপর গোয়েন্দা নজরদারি ও মামলার ভয় ফৌজদারি অপরাধ’

পরবর্তী

সততা থাকলে তারেক দেশে গিয়ে আইনি লড়াই করত: প্রধানমন্ত্রী

পরবর্তী

সততা থাকলে তারেক দেশে গিয়ে আইনি লড়াই করত: প্রধানমন্ত্রী

ভিক্টোরিয়াকে ১১ গোলে ভাসিয়ে ফাইনালে আবাহনী

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT