চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার গুঁতো বিতর্কে স্টোকসের সতীর্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
স্টোকসের সতীর্থের গুঁতো বিতর্কের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মারামারি করে অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ায় যেতে পারেননি বেন স্টোকস। ‘ব্যাড বয়ের’ সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন অ্যালেক্স হেলসও। এবার অস্ট্রেলিয়া বসেই বিতর্কে জড়ালেন আরেক ইংলিশ ক্রিকেটার। স্টোকসের সতীর্থ উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর বিপক্ষে এক অজি খেলোয়াড়কে গুঁতো মারার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের বিষয়ে আবার তদন্ত করছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ঘটনা চার সপ্তাহ আগের। পার্থে প্রথম অনুশীলন ম্যাচের সময় একটি পানশালায় অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন বেনক্রফটকে ঢুঁশ মেরেছিলেন বেয়ারস্টো। ব্রিসবেন টেস্ট দিয়েই অভিষেক হয়েছে বেনক্রফটের।

ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকম এইউ জানাচ্ছে, ওই ঘটনায় কোনও সাধারণ মানুষ জড়িত ছিল না। আর বেনক্রফটও কাউকে উত্তেজিত করেননি। কোনও এক ঘটনায় তাকে ঢুঁশ মারেন বেয়ারস্টোই।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘আমরা সব ধরনের ঘটনার ব্যাপারেই সজাগ। সেখানে কোনও ঘটনার রিপোর্ট নেই। নিরাপত্তাবাহিনী, পুলিশ বা অন্য কারো আহত হওয়ারও খবর নেই। জনির সঙ্গে কথা বলেও আমরা একই রকম ইঙ্গিত পাচ্ছি। তবু আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’

ব্রিসবেনে চলতি প্রথম টেস্টে খেলছেন বেয়ারস্টো। তবে ম্যাচ প্রায়ই হাতছাড়া ইংলিশদের। জয় থেকে আর মাত্র ৫৬ রান দূরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১১৪ রানে চতুর্থ দিন শেষ করেছে স্বাগতিকরা। ১০ উইকেট হাতে রেখে টেস্টের শেষ তথা পঞ্চম দিনে অজিদের করতে হবে মাত্র ৫৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ ২০১৭-১৮বেন স্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

সম্মাননা আর গানের সন্ধ্যায় রুনা লায়লা, টিকিটের অর্থ যাবে ত্রাণ তহবিলে

জুলাই ২১, ২০২৬
ছবি: 'মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান।

মাইলস্টোন ট্র্যাজেডি: শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভায় যা বললেন ডা. জুবাইদা রহমান

জুলাই ২১, ২০২৬

অগ্রিম বুকিংয়ে কতোটা বাজিমাত করলো থালাপতির বিদায়ী ছবি?

জুলাই ২১, ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT