চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কলম্বিয়ায় পয়েন্ট হারাল মেসির আর্জেন্টিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ পূর্বাহ্ণ ০৯, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপ বাছাইয়ে আবারও পয়েন্ট হারিয়েছে আর্জেন্টিনা। এবার ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে। কদিন আগে চিলির বিপক্ষেও পয়েন্ট ভাগাভাগি করেছে লিওনেল মেসির দল।

কাতার বিশ্বকাপ-২০২২ এর লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে বুধবার ভোরে কলম্বিয়ার মাঠে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেসের গোলে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধে জয় হাতছাড়া করেছে আলবিসেলেস্তেরা।

দুই পয়েন্ট হারিয়েও অবশ্য লাতিন টেবিলের দুইয়েই থাকছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নামের পাশে। ৯ পয়েন্ট নিয়ে তিনে থাকা ইকুয়েডর হেরে বসেছে পেরুর কাছে। শীর্ষে যথারীতি ব্রাজিল। ৮ পয়েন্ট করে নিয়ে গোলপার্থক্যে চারে উরুগুয়ে, পাঁচে কলম্বিয়া।

ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই দু-দুবার প্রতিপক্ষের জাল খুঁজে নেয় আর্জেন্টিনা। তৃতীয় মিনিটে রদ্রিগো ডে পলের ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে লিড আনেন ক্রিস্টিয়ান রোমেরো।

অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিয়ান্দ্রো ড্যানিয়েল পারেদেস, নিকোলাস গঞ্জালেস ছিলেন বলের যোগানদাতা।

ম্যাচের ২৮ মিনিটে মার্টিনেজ-গঞ্জালেসের একটি প্রচেষ্টা ব্যর্থ হলে আরেকদফা ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ৩৫ মিনিটে কলম্বিয়ার ইয়েরি মিনার সঙ্গে ধাক্কা খেয়ে চোটে ছিটকে যান গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় মাথা-কাঁধে চোট নিয়ে।

Reneta

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টিতে গোল আনে কলম্বিয়া। নিকোলাস ওটামেন্ডির ভুলে পাওয়া সুযোগে স্পটকিকে সাফল্য আনেন লুইস মুরিয়েল।

ম্যাচের ৫৯ মিনিটে মেসির দর্শনীয় ফ্রি-কিকে দেয়াল হয়ে দাঁড়ান প্রতিপক্ষ গোলরক্ষক। ৭৩ মিনিটে সুযোগ নষ্ট করেন মুরিয়েল। ৮৬ মিনিটে ফের মেসির সামনে দেয়াল কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা।

নির্ধারিত সময়ের খেলা তখন শেষ। যোগ করা সময়ের চতুর্থ মিনিটের খেলা চলছে। শেষের বাঁশি বাজে বাজে করছে। তখন হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা। হুয়ান কুয়াদ্রাদোর ভাসানো বলে মাথা ঠেকিয়ে সমতাটানা গোলটি আনেন মিগুয়েল বোর্জা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকলম্বিয়াকাতার বিশ্বকাপ-2022চিলিবিশ্বকাপ বাছাইমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT