চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কম্বোডিয়ায় ‘ইতি, তোমারই ঢাকা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
বিনোদন
A A

একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হচ্ছে দেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’ গেল মাসে ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১১তম আসরে ছবিটি প্রদর্শনের পর এবার কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হচ্ছে।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন ইমপ্রেস টেলিফিল্ম এর কনসালটেন্ট (ফিল্ম) ও নির্মাতা আবু শাহেদ ইমন। তিনি জানান, ৯ তারিখ থেকে শুরু হয়েছে কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১৪ মার্চ পর্যন্ত। আর এখানেই ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

৯ মার্চ থেকে শুরু হয়েছে ৬ দিনব্যাপী কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কম্বোডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েব সাইটে দেখা গেছে, ৬ দিনব্যাপী আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবটি এবার ৯ম বারের মতো বসছে। যেখানে এবার অংশ নিচ্ছে ৩৭টি দেশের ১৩০টি চলচ্চিত্র। যারমধ্যে আছে স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি, অ্যানিমেশন ও ফিচার ফিল্ম।

Banglabid

কম্বোডিয়ার বেশ গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ও কালচারাল ইভেন্টটি আলাদা আলাদা ৬টি ভেন্যুতে ৬ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় সাংস্কৃতিক ও চলচ্চিত্রের মানুষের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র কর্মীরা উপস্থিত হন। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।

উৎসবে মনোনীত ফিচার ফিল্মগুলো স্টোরিজ ইন কম্বোডিয়া, ফেসিং জেনোসাইড, টু বি-টুয়েন্টি ইন সুইডেন, স্ক্যারি ওয়ার্ল্ড, প্যানারোমা অব ফিলিপিনো সিনেমা এবং ইন্টারন্যাশনাল বিভাগে দেখানো হবে। এরমধ্যে ‘ইতি, তোমারই ঢাকা’ দেখানো হচ্ছে ইন্টারন্যাশনাল বিভাগে। যেখানে এই ছবিটি ছাড়াও স্থান করে নিয়েছে সদ্য অস্কারপ্রাপ্ত পিটার ফ্যারেলির ছবি ‘গ্রিন বুক’সহ মোট ২১টি চলচ্চিত্র।

উৎসব কর্তৃপক্ষের দেয়া তালিকায় অনুযায়ী দেখা যায়ে ১০ মার্চ দুপুর ১টায় এবং ১৩ মার্চ রাত ৮টায় দেখানো হবে ‘ইতি, তোমারই ঢাকা’।

Reneta

সম্প্রতি জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘শ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য’র পুরস্কার জিতে নিয়েছে ‘ইতি, তোমারই ঢাকা’। এছাড়া কোলহাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়ার জগজা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ভারতের মুম্বাই থার্ড আই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আওরঙ্গবাদ চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।

তার আগে গেল অক্টোবরে এশিয়ার সবচেয়ে বড় ও সম্মানজনক চলচ্চিত্র উৎসব ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ২৩ তম আসরে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় বাংলাদেশের প্রথম এই অমনিবাস চলচ্চিত্রটির।

সাম্প্রতিক ঢাকার চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু শাহেদ ইমনইতিইমপ্রেসকৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়গোলাম কিবরিয়া ফারুকীতানভীরতানিম নূরতোমারই ঢাকানুহাশ হুমায়ূনমাহমুদুল ইসলামমীর মোকাররম হোসেনরবিউল আলম রবিরাহাত রহমানলিড বিনোদনসৈয়দ আহমেদ শাওকীসৈয়দ সালেহ আহমেদ সোবহান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেড় শতাধিক আরোহী নিয়ে ইথিওপিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত

পরবর্তী

কিমিচকে চান মেসি, ম্যানইউতে চোখ কৌতিনহোর

পরবর্তী

কিমিচকে চান মেসি, ম্যানইউতে চোখ কৌতিনহোর

কানাডা-অস্ট্রেলিয়া-আমেরিকায় মুক্তি পাচ্ছে 'যদি একদিন'

সর্বশেষ

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আগস্ট ২০, ২০২৬

হাড় হিম করা ভয়ানক এই সিনেমার জন্য প্রস্তুত তো?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় জ্বালানি সংকট, এশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT