চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইন্টারনেটে আসছে ফারুকীর ‘ডুব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

নানা বাধা বিপত্তির পর চলতি বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব। সিনেমাটি নিয়ে দর্শক মহলে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি সমালোচনাও কম হয়নি। প্রেক্ষাগৃহে সিনেমাটি আশানুরূপ সাড়া না পেলেও এবার প্রথমবারের মতো ইন্টারনেটে আসছে ডুব।

বিশ্ববিনোদনকে দেশের মানুষের হাতের মুঠোয় আনার পাশাপাশি দেশীয় নির্মাতাদের নাটক, সিনেমার সহযোগি হিসেবে গেল নভেম্বরের শুরতেই বাংলাদেশে যাত্রা শুরু করেছে বিনোদন অ্যাপ আইফ্লিক্স। আর এখানেই এবার পাওয়া যাবে ফারুকীর আলোচিত সিনেমা ডুব।

এমনটা জানিয়েছেন নির্মাতা ফারুকী নিজেই। আইফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ডুব’ এমনটা জানিয়ে ফারুকী বলেন, বিশ ডিসেম্বর থেকে আইফ্লিক্স’-এ দেখতে পারবেন ডুব। তবে তার আগে ডাউনলোড করতে হবে আইফ্লিক্স অ্যাপ। (অ্যাপের জন্য ক্লিক করুন)

গত ২৭ অক্টোবর ভারত ও বাংলাদেশের মোট ৭৩টি হলে মুক্তি পায় মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’। নানা কারণে আলোচিত ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ডে আটকে যায়। পরে কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে অনুমোদন পায়। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ ও ইরফান খান। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ইরফান খান। এছাড়া অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পার্ণো মিত্র, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফ্লিক্সডুবফারুকী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT