চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইউএস বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
ইউএস বাংলা

ফাইল ফটো

মালয়েশিয়ার পথে যাত্রা শুরুর ১৫ মিনিট পর ‘যান্ত্রিক ত্রুটি’র কারণে ১৬৪ জন আরোহী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইট।

পরে ত্রুটি সারিয়ে পুনরায় ফ্লাইটটি মালয়েশিয়ার পথে যাত্রা  করে।

ইউএস বাংলা কর্তৃপক্ষ বলছে, পাইলটের কাছে ভুল বার্তা (মিস ইনডিকেশন) আসায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছিল।

গত ২০ মার্চ সৈয়দপুর যাওয়ার পথে বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ইউএস বাংলার জনসংযোগ দপ্তরের প্রধান কামরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, সকালে ১৬৪ জন যাত্রী নিয়ে বিএস-৩১৫ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছেড়ে যায়। এর ১৫ মিনিট পর পাইলটের মনিটরে একটি ভুল বার্তা (মিস ইনডিকেশন) যায়। পরে পাইলট সামনে না গিয়ে বিমানবন্দরে ফিরে আসেন।

তিনি আরো বলেন, এটি কোন সমস্যা না। এতে আতংকিত হওয়ার কিছু নেই। বিমানবন্দরে ফিরে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ১১টা ৪৫ মিনিটে ফ্লাইটটি মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

Reneta

গত ১২ মার্চ ইউএস বাংলা এয়ারলাইন্সের বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হয়। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলালিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬

বিশ্বের বয়স্কতম পেশাদার ফুটবলারের গোলটি এখন জাপানের কাজুয়োশির

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT