বিনোদন

এবার অনলাইনে মুক্তি পেল ‘আলফা’

এবার অনলাইনে মুক্তি পেল ‘আলফা’

গেল ২৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম-এর প্রযোজনায় গুণী নির্মাতা নাসির উদ্দিন ইউসুফের প্রশংসিত ছবি ‘আলফা’। মুক্তির পর থেকে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ছবিটি।

ঈদ আয়োজনে চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটি। আর এবার ছবিটি মুক্তি দেয়া হলো চ্যানেল আইয়ের ইউটিউবে।

তৃতীয় বিশ্বের একজন শহুরে নাগরিককে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘আলফা’ চলচ্চিত্রের কাহিনি। এখানে ফুটে উঠে যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়া ও অন্তর্দ্বন্দ্ব নিয়ে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনয়শিল্পী আলমগীর কবির। এ ছাড়াও পরিচিত মুখ হিসেবে দেখা যাবে প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান ও দোয়েল ম্যাশকে।

ছবিতে আরো অভিনয় করেছেন হীরা চৌধুরী, ইশরাত নিশাত, মোস্তাফিজ নূর ইমরান ও ভাস্কর রাসা। প্রধান চরিত্রদের ছাড়া অন্যান্য অভিনয় শিল্পদের নির্বাচন করা হয়েছে অডিশনের মাধ্যমে। বেশির ভাগই মঞ্চ থেকে এসেছেন বলে জানিয়েছেন নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমাটি পরিচালনা ছাড়াও কাহিনি ও চিত্রনাট্য তৈরী করছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। সম্পাদনায় আছেন ক্যাথরিন মাসুদ। ছবির কার্যনির্বাহী প্রযোজক হিসেবে আছেন এশা ইউসুফ।

এবার অনলাইনে মুক্তি পেল ‘আলফা’:

বিষয়:আলমগীর কবিরইউটিউবইশরাত নিশাতএটিএম শামসুজ্জামানচ্যানেল আইদোয়েল ম্যাশ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…