এবারের ঈদে কেউ ট্রেনের ছাদে ভ্রমণ করার সুযোগ পাবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি মনিটরিং করবে বলেও জানানো হয়েছে।
রোববার সকালে কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক সাংবাদিকদের এ কথা জানান।
রেলের আগাম টিকিট বিক্রির শেষ দিনেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের উপচেপড়া ভীড়। শুক্র ও শনিবার যারা টিকিট কাটতে ব্যার্থ হয়েছেন তারাও ভীড় করেন কাউন্টারে। তবে ভীড় অন্য দিনের তুলনায় কম।
অনলাইনে টিকিট কাটা নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল বরাবরের মতোই। তবে কর্তৃপক্ষ বলছে, বিষয়গুলো স্বাভাবিক। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ মে থেকে।








