চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারই প্রথম ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:১২ অপরাহ্ণ ২৬, মে ২০১৯
সম্পাদকীয়
A A

প্রতি বছর ঈদযাত্রায় যানজটের ভোগান্তি থাকলেও এবার সেই ভোগান্তি থাকবে না বলে আশা করা হচ্ছে। কারণ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি নতুন সেতু খুলে দেয়ার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এর ফলে ঢাকা থেকে মাত্র দেড় ঘণ্টায় কুমিল্লা আর পাঁচ ঘণ্টায় চট্টগ্রামে যাওয়া যাচ্ছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

শনিবার মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু খুলে দেয়া হয়েছে। আর কিছুদিন আগে চালু হয়েছে দ্বিতীয় কাঁচপুর সেতু। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নতুন এই তিনটি সেতু নির্মাণের ফলে এই সুফল পাচ্ছেন মানুষ। যেখানে কুমিল্লায় যেতেই ৭-৮ ঘণ্টা লেগে যেত, সেখানে এত অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। এখন সংশ্লিষ্টরা এই সফলতা ধরে রাখতে উদ্যোগী হবেন বলেই আমাদের বিশ্বাস।

এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশার বাণী শুনিয়েছেন। তিনি বলেছেন: আসন্ন ঈদে বিআরটিসির বহরে নতুন-পুরনো মিলিয়ে ১১শ’ বাস যুক্ত হবে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, বিআরটিসির সেবা নিয়ে এখনও জনমনে অসন্তুষ্টি রয়েছে। বিআরটিসি’র সেবা নিয়ে জনমনে যাতে অসন্তুষ্টি না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেবার মান নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে।

Banglabid

অন্যদিকে টিকিট কালোবাজারিদের কারণেও ঘরমুখী মানুষের ঈদযাত্রা পণ্ড হয়। মানুষ যাতে এবার ভোগান্তির শিকার না হয় সেই ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব। র‍্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান জানিয়েছেন: আসন্ন ঈদুল ফিতরে মানুষের ঘরে ফেরা আনন্দঘন ও নিরাপদ করতে এবং টিকিট কালোবাজারিদের দমনে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে র‍্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)। রাজধানীর বিভিন্ন স্টেশন থেকে মানুষের ঘরে ফেরা এবং নিরাপদে ফিরে আসা নিশ্চিত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে।

আমরা মনে করি, সবার এমন সম্মিলিত উদ্যোগই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষদের ঈদযাত্রা নিরাপদ করতে পারে। শূন্যের কোটায় নিয়ে আসতে পারে ভোগান্তিও। তাই কথার কথা না বলে মানুষের বাড়ি ফেরাকে আরও নিরাপদ ও ভোগান্তি মুক্ত করতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালন করতে আমরা আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদযাত্রামেঘনা সেতুযানজটসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রমজানে দান-সদকার বিশেষ ফজিলত

পরবর্তী

ব্যাসেল-৩ এর কারণে বোনাসমুখী ব্যাংক খাত

পরবর্তী
ব্যাংক

ব্যাসেল-৩ এর কারণে বোনাসমুখী ব্যাংক খাত

রান্নাঘরের বেসিনে গোসল করে চাকরি হারালেন রেস্তোরাঁ কর্মী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT