রাজধানীর বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত এফ আর টাওয়ারের কাছে আরেকটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বনানী ২৩ নম্বর রোডে ৪৩ নাম্বার বাসায় ছয় তলা আবাসিক ভবনের চার তলায় আগুন লেগেছে বলে জানা গেছে।
ওই ভবনের বাসিন্দারা নিরাপদে নেমে এসেছেন। ভবনের চার তলায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে।










