চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই এর দায়িত্ব নিলেন নতুন সভাপতি জসিম উদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ অপরাহ্ণ ১৯, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

বুধবার তিনি এই দায়িত্ব নিয়েছেন।

বিদায়ী সভাপতি শেখ ফজলে ফাহিম নবনির্বাচিত সভাপতির কাছে এই দায়িত্ব অর্পণ করেন।

Banglabid

জসিম উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদসহ সাবেক ও বর্তমান নেতা এবং বিদায়ী পর্ষদ ও নবনির্বাচিত পর্ষদের পরিচালকরা।

গত ১২ মে এফবিসিসিআইয়ের নির্বাচন বোর্ড সংগঠনটির সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি, সহ-সভপতি ও পরিচালক পদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

Reneta

এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি ও প্লাস্টিক শিল্পখাতের শীর্ষ প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

এই শীর্ষ ব্যবসায়ী নেতা বেঙ্গল কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড ও দেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি প্লাস্টিক পণ্য উৎপাদনের মাধ্যমে শিল্পাঙ্গনে যাত্রা শুরু করে ব্যবসা ছড়িয়েছেন- গণমাধ্যম, ব্যাংক, বীমা, হোটেল, আবাসন, সিমেন্ট, ইলেক্ট্রনিকস, কেমিক্যাল, খাদ্য প্রস্তুতকরণ, ট্রেডিং, তৈরি পোশাক ও পশুখাদ্য প্রক্রিয়াকরণসহ বহুখাতে।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদ ২০২১-২৩ দ্বি-বার্ষিক মেয়াদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সংগঠনটির সাবেক সহ-সভাপতি, শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ- বিসিআই ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মো. মোস্তফা আজাদ চৌধুরী বাবু।

এছাড়াও সংগঠনটির অ্যাসোসিয়েশন এবং চেম্বার গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জন সহ-সভাপতি নির্বাচিত হন।

অ্যাসোসিয়েশন গ্রুপের তিন সহ-সভাপতি হলেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি এম এ মোমেন, এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ও বারভিডার সাবেক সভাপতি হাবিব উল্লাহ ডন ও মুদ্রণশিল্পের শীর্ষ উদ্যোক্তা আমিন হেলালী। চেম্বার গ্রুপের তিন সহ-সভাপতি হলেন- ময়মনসিংহ চেম্বারের সভাপতি ও সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি এবং রয়েল টিউলিপ হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামিম, মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেডের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ ও পোশাকশিল্প প্রতিষ্ঠান লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইজসিম উদ্দিনব্যবসা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন প্রায় ৩৯ লাখ মানুষ

পরবর্তী

ফের আটকে গেল এশিয়া কাপ

পরবর্তী
ফাইল ছবি

ফের আটকে গেল এশিয়া কাপ

পিএসজিকে টানা দ্বিতীয় ফরাসি কাপ দিলেন এমবাপে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬

মুশফিক-তানজিদের চোট, ম্যাকাই টেস্টে খেলবেন কিনা জানালেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

কয়েক ঘণ্টা হাসপাতালে থাকার পর আবারও কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

বিয়েতে জামাইয়ের জন্য আস্ত খাসি! কীভাবে শুরু এই রীতি

আগস্ট ২১, ২০২৬
হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত

যুক্তরাষ্ট্রে আরএসএস নেতাদের ওপর নিষেধাজ্ঞার আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT