অর্থনীতি

এফবিসিসিআই’র ভোট গ্রহণ শুরু হয়েছে

এফবিসিসিআই’র ভোট গ্রহণ শুরু হয়েছে

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এর ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এবারের ৫২ জন পরিচালকের মধ্যে ৩২ জন পরিচালক নির্বাচিত হওয়ার জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাকি ২০ জনকে সরকার মনোনীত করবে।

নির্বাচনে ‘উন্নয়ন পরিষদ’ এর নেতৃত্বে আছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। ‘স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ’ গ্রুপের নেতৃত্বে আছেন জেনেটিকা বাংলাদেশ লি. গ্লোবাল ইভেন্ট ম্যানেজম্যানট সার্ভিস ও এ ইন্ট্রাকো (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী। নির্বাচনে আরেকটি গ্রুপ ‘ব্যবসায়ী ঐক্য পরিষদ’।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অধ্যাপক আলী আশরাফ। আগামী ২৫ মে পরিচালকদের ভোটে সভাপতি ও দুই সহ সভাপতি নির্বাচিত হবেন।

বিষয়:এফবিসিসিঅাই নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…