এফবিসিসিআই’র নতুন সভাপতি আবদুল মাতলুব

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল মাতলুব আহমাদ। আগামী দু’বছরের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নেতৃত্ব দেবেন এই ব্যবসায়ী নেতা।
নির্বাচিত ও মনোনীত পরিচালকদের প্রথম সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে মাতলুব আহমাদ বলেছেন, ব্যবসাকে প্রাধান্য দিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে নিয়েই কাজ করবেন তিনি।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআইয়ের ৩২ পরিচালক নির্বাচিত হন গত শনিবার। বিভিন্ন চেম্বার ও এসোসিয়েশন মনোনীত ২০ জনসহ মোট ৫২ জন পরিচালক সংগঠনের সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বি না থাকায় সভাপতি নির্বাচিত হন নিটল নিলয় গ্রুপের আব্দুল মাতলুব আহমাদ।
নির্বাচিত হয়েই নতুন সভাপতি জানিয়েছেন, সবকিছুর আগে তার আছে গুরুত্ব পাবে দেশের অর্থনীতি।
এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মাতলুব আহমাদ বলেছেন, নির্বাচিত হওয়ার আগেও তারা একতাবদ্ধ ছিলেন। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচন ব্যবসায়ীদের মধ্যে ঐক্য আরও বাড়িয়েছে। নির্বাচনে যারা জয়ী হয়েছেন আর হননি তারা সবাই মিলে ব্যবসায়ীদের জন্য কাজ করার কথা বলেন তিনি।
সভাপতির মতো একক প্রার্থী হওয়ায় দুই সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও মাহবুবুল আলমও নির্বাচিত হন ভোটাভুটি ছাড়াই।




