চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আলাউদ্দিন আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২০
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের গানের জন্যই নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কিংবদন্তী সুরকার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। পেয়েছিলেন লাখো ভক্ত স্রোতার ভালোবাসা। চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক ও গান গাওয়া বহু সহকর্মীদের সঙ্গে এরআগে অসংখ্যবার এসেছিলেন এফডিসিতে। প্রাণ ভরে আড্ডাও দিতেন এফডিসির কোনো ঘুপচিতে বসে! দীর্ঘদিন পর সোমবার দুপুরেও তিনি এফডিসি এলেন, তবে আগের আসা আর আজকের আসার মধ্যে যোজন যোজন ফারাক!

হ্যাঁ, নিথর দেহে শেষবারের মতো এফডিসিতে এলেন বাংলা গানের এই সুরস্রষ্ঠা। লাশবাহী গাড়িতে চড়ে সোমবার দুপুর ২টার পর এফডিসিতে প্রবেশ করেন তিনি। এসময় এফডিসিতে বিভিন্ন সমিতির নেতাদের পক্ষে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদায় দেয়া হয়।

এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে শিল্পীর ঘনিষ্ঠজন ও সংগীতের কিছু মানুষের উপস্থিতিতে সমাহিত করা হয় তাকে।

এরআগে সোমবার (১০ আগস্ট) সকালে প্রথমে তার মৃতদেহ বনশ্রীর বাসায় নেওয়া হয়। সেখানে বিটিভির সহকর্মীবৃন্দ ও এলাকাবাসীর জন্য তাকে রাখা হয় সকাল সাড়ে ১১টা থেকে ১২টা অবধি। এরপর নেওয়া হয় খিলগাঁওয়ে আলাউদ্দিন আলির আদি বাড়িতে। সেখানে তাকে শেষবার দেখেন শিল্পীর স্বজনরা।

বাদ যোহর খিলগাঁও তালতলা মোড়ে নূর-এ-বাগ জামে মসজিদে জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় এফডিসিতে।

রবিবার (৯ আগস্ট) বিকাল ৫টা ৫০ মিনিট নাগাদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী। তার মৃত্যুর খবরে শোক নেমে আসে দেশের সংগীতাঙ্গনে।

Reneta

৫ হাজারেরও বেশি গানে সুর করা এ সংগীত ব্যক্তিত্ব আলাউদ্দিন আলী অসংখ্য সম্মাননা ছাড়াও আটবার জাতীয় পুরস্কার অর্জন করেছেন। তার তৈরি করা কালজয়ী কিছু গান হচ্ছে: ও আমার বাংলা মা তোর, সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ, বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না, যেটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় এ দেহে প্রাণ আছে, প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, এমনও তো প্রেম হয়, চোখের জলে কথা কয়, আছেন আমার মুক্তার আছেন আমার ব্যারিস্টার, জন্ম থেকে জ্বলছি মাগো, ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলাউদ্দিন আলীএফডিসিকিংবদন্তীবুদ্ধিজীবী কবরস্থানলিড বিনোদনসমাহিতসুরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT