চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে টেলি সামাদের চতুর্থ জানাজা সম্পন্ন, মরদেহ মুন্সিগঞ্জের পথে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৯
বাংলাদেশ, বিনোদন
A A

এফডিসিতে বরেণ্য অভিনেতা টেলি সামাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টায় টেলি সামাদের জানাজা হয়।

এরপর তার মরদেহ দাফনের জন্য গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নেয়া হচ্ছে। টেলি সামাদের জানাজায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, তথ্য সচিব আবদুল মালেক উপস্থিত ছিলেন।

তার পরিবারের সদস্যরা ছাড়াও নায়ক ও সাংসদ ফারুক, আলমগীর, চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, আলী রাজ, অমিত হাসান, সম্রাট, অঞ্জনা, গায়ক রফিকুল আলম, ফকির আলমগীর এবং কয়েকজন নির্মাতা উপস্থিত ছিলেন।

তবে এফডিসিতে বর্ষীয়ান কৌতুক অভিনেতা টেলি সামাদের জানাজায় চোখে পড়েনি এ প্রজন্মের কোনো নায়ক-নায়িকা, কিংবা চলচ্চিত্র নির্মাতাদের।

জানাজা শেষে তথ্যমন্ত্রী বলেন, টেলি সামাদ চার দশক ধরে অভিনয় দিয়ে চলচ্চিত্রকে আলোকিত করেছেন। তার মতো শিল্পীর মৃত্যুতে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হলো। তার আত্মার শান্তি কামনা করি।

Reneta

চার জায়গায় জানাজা শেষে বর্তমানে টেলি সামাদের নিজ জেলা মুন্সিগঞ্জ সদর উপজেলায় নয়াগাঁও গ্রামে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। গুণী এই অভিনেতার শেষ ইচ্ছে অনুযায়ী মুন্সিগঞ্জের পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

শনিবার দুপুর দেড়টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় টেলি সামাদ (৭৪)। খাদ্যনালী, ফুসফুসের সমস্যাসহ একাধিক রোগে ভুগছিলেন তিনি। টেলি সামাদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় শনিবার বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে।

দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ এশা পশ্চিম রাজাবাজার তার বাড়ি সংলগ্ন মসজিদে। তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মগবাজারে দিলু রোডে এলাকায়। এই অভিনেতার পারিবারিকসদস্যরা জানান, রাতে টেলি সামাদের মরদেহ ছিল লাশবাহী গাড়িতে তার পশ্চিম রাজাবাজারের বাসায়।

টেলি সামাদের পারিবারিক সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, বাদ আসর টেলি সামাদের পঞ্চম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে মুন্সিগঞ্জের নয়াগাঁও গ্রামে। তারপর তাকে দাফন করা হবে।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলি সামাদলিড বিনোদনহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৭, ২০২৬

‘মেসি ঠিক আছে, খেলবে’

জুলাই ৭, ২০২৬

ঢাকার আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বের প্রতীক সংসদ ভবন

জুলাই ৭, ২০২৬

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT