চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে অভিনেতা সাত্তারের জানাজা সম্পন্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য ও অভিনেতা আবদুস সাত্তারের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে এফডিসিতে।

বাদ জোহর এফডিসির প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, বাপ্পী চৌধুরী, সুব্রত, জ্যাকিসহ আরো অনেক কলাকুশলীরা।

ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, শাহ আলম কিরণ। ছিলেন মরহুম সাত্তারের স্বজনরা। এছাড়া জানাজায় ছিল না চোখে পড়ার মতো নামি কেউ কিংবা তার সমকালীন কোনো অভিনেতা-অভিনেত্রীকেও দেখা যায়নি।

জানাজা শেষে জায়েদ খান বলেন, আবদুস সাত্তার চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। এছাড়া অসংখ্য নাটকে কাজ করেছেন৷ তার মৃত্যুতে শিল্পী সমিতি গভীরভাবে শোকাহত।

শিল্পী সমিতির পক্ষ থেকে সোমবার এফডিসির মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। ঈদের পর শিল্পী সমিতিতে কোরআন খতম দেয়া হবে।

এফডিসির জানাজার আগে আবদুস সাত্তারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বিটিভিতে দুপুর একটায়। প্রবীণ এই অভিনেতার মরদেহ দাফন করা হচ্ছে শাহজানপুর গোরস্থানে।

Reneta

শুধু অভিনেতা নয়, আবদুস সাত্তার নির্মাণ করেছেন সিনেমাও। অশান্ত ঢেউ, রাখে আল্লাহ মারে কে এবং ফয়সালা এই তিনটি ছবি নির্মাণ করেছেন।

দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত রোগে ভুগে আবদুস সাত্তার গতকাল রাত ২ টায় মারা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুস সাত্তারএফডিসিজায়েদ খানদাফনবদিউল আলম খোকনলিড বিনোদনশাহ আলম কিরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাবে যা বললো নির্বাচন কমিশন

মে ৬, ২০২৬

পদত্যাগের দাবি মমতা ব্যানার্জির প্রত্যাখ্যান, সংবিধান দেখালেন শুভেন্দু অধিকারী

মে ৬, ২০২৬

হামের পর নিউমোনিয়াসহ অন্যান্য জটিলতায় মৃত্যু বাড়ছে

মে ৬, ২০২৬

বেসরকারি বিশ্ববিদ্যালয়: নীতিমালার অস্থিরতা কাটিয়ে ওঠার আহ্বান

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কংগ্রেসের সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT