চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফএলপি’র রোড শোতে জাবি, ইউল্যাব শিক্ষার্থীদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর শিক্ষালাভের দ্বার খুলে দেওয়া ফিউচার লিডার্স প্রোগ্রামের (এফ এল পি) ২০১৫ সালের সিজনে সবগুলো বিষয় এবং বিভাগ উন্মুক্ত করে দেয়ায় রোড শোতে সাড়া ছিলো ভিন্ন মাত্রার। এবারের আসর থেকে প্রায় ১০ জন শিক্ষার্থী ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইতালির বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে যাবে।

এশিয়ার অন্যতম অনুসরণযোগ্য এই অনুষ্ঠানটি নির্মিত হতে যাচ্ছে চ্যানেল আইতে। এবারের এফ এল পি’র সিজনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের সময় ১৫ অক্টোবর পর্যন্ত। রেজিস্ট্রেশন শেষে ফিউচার লিডার্সদের যোগ্যতা যাচাইয়ে অংশগ্রহণে আমন্ত্রণ জানানো হবে।

ফিউচার লিডার্স প্রোগ্রামের (এফ এল পি) ২০১২-২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম সিজনটি ছিলো ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস। পরেরবার ২০১৪ সালে আরও এক বিষয় যুক্ত করে হয় বিজনেস এন্ড সাইন্স। এফ এল পি’এর এসোসিয়েট জাজ তাসলিম আহমেদ বলেন,  প্রথম বছর শুরু হয়েছিলো বিজনেস নিয়ে। এরপরে আমরা আইসিটি বিষয়টি নিয়ে আসি। এবার মনে হয় আরও পরিপূর্ণতা পেলো কারণ আমরা আরও উন্মুক্ত করেছি।

Banglabid

মাত্র আড়াই মাস পরেই বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপের সুযোগ করে দেয়া এফ এল পি’র এবারের সিজনকে ঘিরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউ ল্যাব) শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস এবং অংশগ্রহণের আগ্রহ ছিলো লক্ষ্য করার মতো।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমি আহবান করবো সবাই যেনো ফিউচার লিডার্স প্রোগ্রাম এফএলপিতে রেজিস্ট্রেশন করে। অপর এক শিক্ষার্থী বলেন, এই প্রোগ্রামটি আমাদের ফিউচারে স্কলারশিপ নিয়ে বা উচ্চবৃত্তি নিয়ে বাইরে পড়ালেখা করার জন্য খুবই কার্যকর।

এফ এল পি শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটা সুযোগ তৈরি করে দিচ্ছে উল্লেখ করে জাবির এক শিক্ষার্থী বলেন, এফএলবি আমাদের সেই সুযোগ করে দিচ্ছে যাতে আমরা ফুল ফ্রি স্কলারশীপ নিয়ে দেশের বাইরে পড়ালেখা করতে পারি। এটা অবশ্যই আমাদের অনেক বড় একটা সুযোগ।

Reneta

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশেও (ইউ ল্যাব) উচ্ছ্বাসের মাত্রা ছিলো একই রকম। ফিউচার লিডার্স লিমিটেড লন্ডনের প্রধান নির্বাহি নাজির আলম এবং ফিউচার লিডার্স প্রোগ্রামের এসোসিয়েট জাজ তাসলিম আহমেদের উপস্থিতি যেনো জানার এবং আগ্রহের অংশগ্রহণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিলো বহুগুণ।

ইউ ল্যাব’এর এক শিক্ষার্থী বলেন, ফিউচার লিডার হিসেবে আমাদেরকে যে বলা হচ্ছে, সেই ইন্টারেস্ট থেকেই সেমিনারে আসা। ভালো ছিলো ইনফরমেটিভ ছিলো এবং ইন্টেরেস্টিং ছিলো। অপর এক শিক্ষার্থী বলেন, এটা অনেক বড় প্লাটফর্ম। আগামীতে আমাদের সাহায্য করবে এখন থেকেই নিজেদেরকে সেট করে নেয়ার জন্য। যারা অংশগ্রহণ করছে তারা একটা ভালো অনুপ্রেরণা পাচ্ছে।

এফ এল পি’কে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে ইউ ল্যাব’এর এক শিক্ষার্থী বলেন, এটাই সেই প্ল্যাটফর্ম যেটা আমি খুজছিলাম। এর মাধ্যমে জানতে পারবো আমার প্রভাবটা আমার টিমের মধ্যে কিভাবে কাজ করছে এবং আমার লোকাল কমিউনিটিকে আমি কিভাবে সাহায্য করছি। এটা আমাদের দেশে সবচেয়ে বড় প্লাটফর্ম। এছাড়াও এক শিক্ষার্থী বলেন, আমি এখানে পার্টিসিপেট করবো। আমি এর জন্য প্রস্তুত।

এফ এল এল লন্ডনের সিইও নাজির আলম বলেন, এফএলপি থার্ড সিজনের সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা এথিকেল সাইডস অব ডুয়িং বিজনেস, সাসটেইনিবিলিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস, সোশাল রেসপনসিবিলিটি সেগুলোকে প্রোমোট করতে যাচ্ছে। আজকে আমাদের একটা মিশন শেষ হওয়ার পথে। রেজিস্ট্রেশন ওপেন আছে ১৫ই অক্টোবর পর্যন্ত।

এফ এল পি’র অনুষ্ঠান পরিচালক আকা রেজা গালিব বলেন, তাদের যে সাড়া পাচ্ছি সেটাও আমাদের মধ্যে আগ্রহ জাগাচ্ছে। আমরা আশাবাদী যে এবার আমরা যে পার্টিসিপেন্টদের পাবো তাদের ভ্যারাইটিও অনেক বেশি থাকবে। অংশগ্রহণটাও আমাদের টাস্কগুলোকে আগের থেকে অনেক বেশি ইন্টেরেস্টিং করে তুলবে। আমরা টেলিভিশনে আরও এক্সাইটিং কিছু টাস্ক দেখতে পারবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিউচার লিডার্স প্রোগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনিতে ভূমিধস: নিহত ৫

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT