চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪টি দেশে এফএলপি স্কলারশিপ রেজিস্ট্রেশন শুরু

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৪:৩৮ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

তৃতীয় বছরের রেজিস্ট্রেশন চলছে দ্য ফিউচার লিডার্স প্রোগ্রামের (এফএলপি)। মেধা, বুদ্ধিমত্তা আর চৌকষ পারফরম্যান্স এবং নানা পরীক্ষার মধ্য দিয়ে শীর্ষস্থান অর্জন করা ১০ জন এই প্রোগ্রামের মধ্য দিয়ে বিশ্বের চারটি দেশে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবেন।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এক স্বপ্নের সুযোগ নিয়ে এলো চ্যানেল আইয়ে ফিউচার লিডার্স প্রোগ্রাম। ২০১২-২০১৩ সালে এই প্রোগ্রামের আওতায় মোট ৭ জন শিক্ষার্থী মাস্টার্স করতে লন্ডন এবং ইতালির মিলানে গিয়েছে।

২০১৪ সালে ১০ জন যোগ্যতা দিয়ে ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস অর্জন করেছে। নানা পরীক্ষার ধাপ পেরিয়ে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এবং ক্যাথলিক ইউনিভার্সিটি অব মিলানে গিয়েছে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে।

Banglabid

বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স সম্পন্ন করার অভাবনীয় সুযোগ ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস এ্যান্ড সায়েন্স-২০১৫। এ বছর জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ১০ জন যে কোনো বিষয়ে মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ পাবে বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী।

বুধবার বিকেলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত রোডশোতে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এবং মতবিনিময় হয়। বিজনেস ক্লাবের আয়োজনে এফএলপি টিমকে স্বাগত জানান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রভাষক মো. আতিকুর রহমান সরকার।

এফএলপি’র সহযোগী বিচারক তাসলিম আহমেদ জানান, প্রজেক্টটিতে পড়াশোনার ক্ষেত্র বেড়ে গেছে; বিজনেসের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসহ বেশকিছু বিষয় এতে অন্তর্ভুক্ত হয়েছে। সেহেতু এতে আগ্রহ এবং অংশগ্রহণের মাত্রা যথেষ্ট উৎসাহব্যঞ্জক। গতবারের তুলনায় এবারের অংশগ্রহণ কমপক্ষে দ্বিগুণ হবে বলে আশা করেন তিনি।

Reneta

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ থেকেই রোডশোতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো বলে জানান ফিউচার লিডার্স লিমিটেডের প্রধান নির্বাহী নাজির আলম।

শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে জানান, স্নাতক পর্যায়ের পর স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাগ্রহণের জন্য এতো বড় সুযোগ এভাবে আগে কখনো তাদেরকে দেওয়া হয়নি। এফএলপিতে অংশ নেওয়ার জন্য ভীষণ আগ্রহী তারা।

মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে দেশমাতৃকার সেবায় তৈরি হতে বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগ্রহণের সুযোগ দিচ্ছে ফিউচার লিডার্স প্রোগ্রাম। শিক্ষার বৃত্তিতে হাজার হাজার ছাত্রছাত্রীর উৎসাহ নিয়ে প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে; যা চলবে ১৫ অক্টোবর, ২০১৫ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইফিউচার লিডার্স প্রোগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT