চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এপ্রিলেই আসছে পরমব্রত ও ভাবনার ‘ভয়ংকর সুন্দর’

মেহেদী মাসুদ মেহেদী মাসুদ
১১:৩৪ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৭
বিনোদন
A A
‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

‘ভয়ংকর সুন্দর’ ছবিতে ভাবনা ও পরমব্রত চট্টোপাধ্যায়

চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া গেছে। এবার ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি মুক্তি দেওয়ার পালা। পরিচালক অনিমেষ আইচ আগেই জানিয়েছেন, ২৮ এপ্রিল ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তার। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন।

ছাড়পত্রের জন্য ১২ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ডে ‘ভয়ংকর সুন্দর’ ছবিটি জমা দেওয়া হয়। কিন্তু ছাড়পত্র পাওয়ার কাজটি সহজ ছিল না। একটু সময় লেগেছে। ফেসবুকের মাধ্যমে ছবির পরিচালক অনিমেষ আইচ জানান, আজ ১৬ মার্চ দুপুরে ছবিটির ছাড়পত্র হাতে পেয়েছেন তিনি। আর ছবিটি নাকি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে ‘ভয়ংকর সুন্দর’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন অনিমেষ আইচ। প্রযোজনাও করেছেন।

থ্রিলার ধাঁচের গল্প নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করেছেন ভারতের বাংলা ছবির এ সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় আর ভাবনা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ প্রমুখ। গানের সুর ও সংগীত পরিচালনা করছেন ইমন সাহা।

গত বছর ৩ ডিসেম্বর ‘ভয়ংকর সুন্দর’ ছবির একটি টিজার প্রকাশ করা হয়। টিজারটি দেখে অনেকেই প্রশংসা করেছেন।

‘ভয়ংকর সুন্দর’ অনিমেষ আইচের দ্বিতীয় ছবি। তার প্রথম ছবি মাহফুজ আহমেদ ও জয়া আহসান অভিনীত ‘জিরো ডিগ্রি’।

Reneta

‘ভয়ংকর সুন্দর’ ছবির টিজার :

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচপরমব্রত চট্টোপাধ্যায়ভাবনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পথহারা মন’-কে কেন ‘বছরের সেরা নাটক’ বলছেন দর্শক?

আগস্ট ৩, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT