চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্ড্রু কিশোরের চিকিৎসার সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের চিকিৎসার সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

তিনি জানান, ক্যানসারে আক্রান্ত এন্ড্রু কিশোরের চিকিৎসার পুরো বিষয়টি তদারকি করার জন্য ইতোমধ্যে রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ দূতাবাসকে এই সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে।

ক্যানসারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন।

যাওয়ার আগে চিকিৎসার টাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন এন্ড্রু কিশোর। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে দিন ৮ সেপ্টেম্বর গণভবনে তার কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। ওই টাকার চিকিৎসা শুরু করলেও পরে বিভিন্ন কেমো দেয়ার পর চিকিৎসা খরচ বেড়ে যায়। চিকিৎসার জন্য আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ শিল্পী বাধ্য হয়েই তিনি রাজশাহীতে তার ফ্ল্যাট বিক্রি করে দেন।

এর মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সংস্কৃতি মন্ত্রণালয় ৩ লাখ টাকার অনুদান প্রদান করে। এছাড়া বিদেশে তার চিকিৎসায় অর্থ যোগান দেওয়ার জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এন্ড্রু কিশোরপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাস রেজিস্ট্রেশন

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নিজের গাড়িবহর থামালেন প্রধানমন্ত্রী

মে ৬, ২০২৬

‘অজুহাত দিতে চাই না, তবে এটা পরিষ্কার পেনাল্টি ছিল’

মে ৬, ২০২৬

দুর্ঘটনার কবলে প্রভাসের শুটিং টিম, নিহত ১

মে ৬, ২০২৬

পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় মমতা, কী হতে পারে পরবর্তী ধাপ?

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT