চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্ড্রু কিশোরের কণ্ঠে গান, সহ-শিল্পীদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫২ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় ছয়মাস ধরে চিকিৎসাধীন কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর। তার শারীরিক অবস্থা কখনো ভালো, আবার কখনো খারাপ হচ্ছে। এরমধ্যেই তিনি মঞ্চে উঠেছিলেন, গাইলেন গান ও! আর পাশে থেকে সেই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়েছেন তার সহ-শিল্পীরা! 

রবিবার সিঙ্গাপুর বিজনেস সোসাইটি এবং বাংলাদেশ চেম্বারের আয়োজনে সিঙ্গাপুরের স্থানীয় গেটওয়ে থিয়েটার হলে আয়োজন করা হয় ‘এন্ড্রু কিশোরের জন্য ভালোবাসা’ শিরোনামের সংগীতানুষ্ঠান। আর এখানেই মঞ্চে উঠেছিলেন অসুস্থ এন্ড্রু কিশোর।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে সেই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জি, মোমিন বিশ্বাস, জাহাঙ্গীর সাঈদ ও মিলিয়া সাবেদ।

ওই অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়েছিলেন এন্ড্রু কিশোর। বক্তৃতা দিতে গিয়ে তিনি তার গাওয়া ‘জীবনের গল্প’ গানটির কয়েকটি লাইন গেয়ে শোনান। উপস্থিত সকলের চোখ এসময় ছল ছল থাকলেও প্রিয় শিল্পীর গান শুনতে পেরে আবেগে ভাসেন তাঁর সহ-শিল্পীরাও।

নিজে অসুস্থ থাকলেও এদিকে আরেক দৃষ্টান্ত দেখালেন এন্ড্রু কিশোর। অসুস্থ সুরকার ও সংগীত পরিচালক সেলিম আশরাফের চিকিৎসা সহায়তায় ৫ হাজার সিঙ্গাপুরি ডলারের একটি খাম সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীর হাতে তুলে দেন তিনি।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সিঙ্গাপুরে তার চিকিৎসা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল হাদীএন্ড্রু কিশোরলিড বিনোদনসাবিনা ইয়াসমিনসিঙ্গাপুরসেলিম আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ডা. জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মিডওয়াইফ দিবসে ব্র্যাক ইউনিভার্সিটিতে দক্ষ মিডওয়াইফ তৈরির আহ্বান

মে ৬, ২০২৬

মমতা ব্যানার্জীর বাসভবন থেকে অতিরিক্ত নিরাপত্তা সরানো হয়েছে

মে ৬, ২০২৬

রাওয়ালপিন্ডির সেই স্মৃতি নিয়ে পড়ে থাকছেন না সিমন্স

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলার জেলাভিত্তিক তথ্য যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT