চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনামুলকে টেক্কা দিচ্ছেন সাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ২৩, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

১০২, ১০১, ১০০, ২৮, ৩৭ শেষ পাঁচ ইনিংসে এনামুল হক বিজয়ের স্কোর। মোট ৩৬৮ রান। আর শেষ পাঁচ ইনিংসে সাইফ হাসান করেছেন ৪১১ রান। তার ইনিংসগুলো এরকম-১৩২, ১০২, ৯, ৮৫ ও ৮৩।

টানা তিন সেঞ্চুরি করে ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছেন এনামুল হক বিজয়। তবে কম যাচ্ছেন না তরুণ সাইফ হাসানও। টানা দুই সেঞ্চুরিতে বিজয়কে টেক্কা দিচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক।

শনিবার তার অপরাজিত সেঞ্চুরিতে প্রাইম দোলেশ্বরের কাছে পাত্তাই পায়নি খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে সাইফ-ফরহাদ রেজার দল।

প্রথম ব্যাট করে সাদিকুর রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কনের হাফসেঞ্চুরিতে ২৫৭ রানের লড়াই করার মতো পুঁজি পায় খেলাঘর। অঙ্কন দলীয় সর্বোচ্চ ৮৬ ও সাদিকুর করেন ৫৮ রান। বাকি ব্যাটসম্যানদের একজন ছাড়া সবাই কুড়ির ঘর ছুঁতে না পারায় স্কোরটা বড় হয়নি।

প্রাইম দোলেশ্বরের হয়ে ৩ উইকেট নিয়ে সফর বোলার অধিনায়ক ফরহাদ রেজা। দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহী ও সৈকত আলি। আরাফাত সানির পকেটে যায় একটি উইকেট।

২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মাথায় আউট হন সৈকত আলি। রবিউল ইসলাম রবির শিকার হওয়ার আগে তার নামের পাশে জমা হয় ১৪ রান। ২৪ রান করে ইরফান হাসানের বলে মাহমুদুল হাসান যখন সাজঘরে ফেরেন স্কোর বোর্ডে তখন রান ৯৪।

Reneta

দুই সঙ্গীকে হারালেও নিজের পাশ আগলে ব্যাট চালিয়ে যান সাইফ। তৃতীয় উইকেট জুটিতে মার্শাল আইয়ুবের সঙ্গে তোলেন ৭৮ রান। ৪০ রান করে মোসাদ্দেক ইফতেখারের শিকার হন আইয়ুব। এরপর অবশ্য আর উইকেট হারায়নি দোলেশ্বর।

খেলাঘরের বোলারদের তুলোধুনো করে উইকেটের চারদিকে রানের ফুলঝুরি ছুটিয়েছেন সাইফ। শেষ পর্যন্ত ১৩৪ বলে নয়টি চার ও তিন ছক্কায় ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। ২৬ বলে ৩৪ রানে অপরাজিত থেকে সাইফকে দারুণ সঙ্গ দিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান সাদ নাসিম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএললিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT