চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনরিকের পরিবর্তে কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বের অন্যতম সেরা কোচদের একজন হিসেবে লুইস এনরিকের নাম অবধারিতভাবেই চলে আসে। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো দলের দায়িত্ব সামলেছেন। বর্তমানে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। তার বিকল্প হিসেবে কোচের সংক্ষিপ্ত তালিকা করেছে স্পেন।

এনরিকের অধীনে কাতার বিশ্বকাপের টিকেট আগেই কেটে রেখেছে স্পেন। বিশ্বকাপের পরই এনরিকের সঙ্গে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি শেষ হয়ে যাবে।

৫১ বছর বয়সী এই কোচ জানিয়ে রেখেছেন, বিশ্বকাপের আগে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার কোনো ইচ্ছা তার নেই। তবে একটি সূত্র জানিয়েছে, তিনি আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার প্রার্থী তালিকায় রয়েছেন।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন এনরিকের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানোকে অগ্রাধিকার দিয়েছে। একইসঙ্গে কাতার বিশ্বকাপের পর তিনি দলের দায়িত্ব ছেড়ে দিলে তার বিকল্পও ঠিক করে রাখছে।

সূত্র নিশ্চিত করেছে, অ্যাথলেটিক ক্লাবের বর্তমান কোচ মার্সেলিনো গার্সিয়া ও বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দের নাম সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। সম্ভাব্য কোচের তালিকায় আরও আছেন কুইক সানচেজ ফ্লোরেস। তিনি গত অক্টোবরে স্প্যানিশ ক্লাব গেটাফের দায়িত্ব নেন।

মার্সেলিনোর কোচিং কৌশলের সঙ্গে এনরিকের মিল থাকায় তিনি পছন্দের তালিকায় আছেন। চলতি মৌসুমে অ্যাথলেটিকোর সঙ্গে তার চুক্তি শেষ হবে। অপরদিকে, ২০২০ সালের জানুয়ারিতে বার্সেলোনা থেকে বরখাস্ত হওয়া ভালভার্দেও বিবেচনায় আছেন।

Reneta

বিশ্বকাপ শেষের পর স্পেন জাতীয় দলের সঙ্গে থাকার জন্য চুক্তির মেয়াদ বাড়াবেন কি না, এমন প্রশ্ন এনরিকে গত কয়েকদিন ধরে এড়িয়ে গেছেন। মূলত, তিনি কাতারে স্পেনের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়াকে উপযুক্ত মনে করছেন।

‘আমি বিশ্বকাপে স্পেনের সাথে থাকব এবং এরপর কী হবে আমরা দেখব। আমি অবশ্যই কাতারে থাকব। আমি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার চেয়ে বেশি কিছু চাই না।’

২০১৮ সালে স্পেনের কোচ হন এনরিকে। পরের বছর জুনে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। পরে জানা যায় নয় বছর বয়সী সন্তানের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে তিনি দায়িত্ব ছাড়েন। এ সময় এনরিকের পরিবর্তে দায়িত্ব দেন রবার্ট মোরেনো।

মেয়ের মৃত্যুর শোক কাটিয়ে এনরিকে পরে আবার স্পেনের কোচিংয়ে ফেরেন। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস তাতে ভূমিকা রাখেন।

রুবিয়ালেসের সঙ্গে এনরিকের ব্যক্তিগত সম্পর্ক ভালোই। তবে বিশ্বকাপের পর এনরিকে কোনো ক্লাবের দায়িত্ব নিতে পারেন- এমন সম্ভাবনা থাকায় স্পেনের পরবর্তী কোচের সন্ধান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনরিকেগার্সিয়াভালভার্দেলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বচ্যাম্পিয়ন ইয়ামাল-রদ্রিরা দেশে পৌঁছেছেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেরপুরে পাহাড়ি ঢলে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ২০, ২০২৬

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও পাঁচ শিশুর মৃত্যু

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT