চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এনডিটিভি বন্ধ নিয়ে ভারতজুড়ে ব্যাপক বিতর্ক

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৫৩ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভারত সরকারি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি বন্ধের নির্দেশ দেয়ার পর ভারতজুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সরকারের বিরুদ্ধে একনায়কতন্ত্রের অভিযোগ তুলে একজোট হয়েছেন সেদেশের সাংবাদিক ও বিরোধী দলগুলো।সমালোচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

জানুয়ারি মাসে পঠানকোটে জঙ্গি হামলার সময় স্পর্শকাতর তথ্য ফাঁস করার অভিযোগে ‘এনডিটিভি ইন্ডিয়া’ চ্যানেলটির সম্প্রচার এক দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় ভারতের কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এই ঘটনার পর থেকেই সাংবাদিক থেকে থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়েছে। নরেন্দ্র মোদির দিকে তীর ছুঁড়ে ভারতে জরুরি অবস্থা জারি হচ্ছে বলে অভিযোগ তাদের।

Banglabid

বিরোধীরা ছাড়াও এডিটরস গিল্ড ও অন্যান্য সংস্থাও এই সিদ্ধান্তকে বাক্ স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে। এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা ব্যাহত করে এমন কোনও স্পর্শকাতর বিষয় সম্প্রচার করা হয়নি।

সাংবাদিক ও বিরোধী দলের অব্যাহত সমালোচনার পর মুখ খুলেছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন যে, জরুরি অবস্থার সঙ্গে এর কোনও মিলই নেই। সরকারের বিরোধিতা নিছক রাজনীতি ছাড়া আর কিছুই নয়।

শুক্রবার থেকেই রাজনৈতিক দলগুলো চ্যানেলের সম্প্রচার বন্ধ নিয়ে মোদি সরকারের সমালোচনায় মুখর হয়। শনিবার সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, ‘সম্প্রচার বন্ধ করে সরকার শুধু মাত্র এনডিটিভি-কে বার্তা দিতে চাইছে না। এই বার্তা সব সংবাদমাধ্যমকেই- হয় সরকারের অনুসারে চলো নয়তো চলতেই দেওয়া হবে না।’

Reneta

তিনি বলেন, যে ভাবে সিদ্ধান্ত ঘোষণার এক দিন পর থেকে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে, সেটি রাজনৈতিক উদ্দশ্যে প্রণোদিত পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়।

আর বিচারপতি মার্কণ্ডেয় কাটজুর মতে, যেভাবে এনডিটিভি-র সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সেটি পুরোপুরি বেআইনি। কারণ, কেবল টিভি নেটওয়ার্ক আইনে বলা রয়েছে, কোনও জঙ্গি মোকাবিলা চলার সময় সরাসরি সম্প্রচার করা যাবে না। সেনা যখন জঙ্গিদের মোকাবিলা করছিল, তার কোনও সরাসরি সম্প্রচার এনডিটিভি করেনি।

আর লালু প্রসাদ যাদব চ্যানেলের সম্প্রচার বন্ধের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ফের জরুরি অবস্থা ফিরিয়ে আনছেন। পরে সাংবাদিক সম্মেলন করে মায়াবতীও বলেন, সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করে মোদি সরকার নিজের ব্যর্থতা ঢাকতে চাইছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনডিটিভিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT