চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এদেশে চলচ্চিত্র শিক্ষার সূচনা করেছেন বাদল রহমান’

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৪৩ পূর্বাহ্ণ ১২, জুন ২০১৭
বিনোদন
A A
বাদল রহমান স্মারক বক্তৃতা অনুষ্ঠান

বাদল রহমান স্মারক বক্তৃতা অনুষ্ঠান

চলচ্চিত্র গবেষক ও লেখক আনুপম হায়াত বলেছেন, ‘বাদল রহমান বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার সূচনা করেছেন। তিনি প্রথম ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ক পড়াশুনা করেন। দেশে এসে চলচিত্র নির্মাণের পাশাপাশি শিক্ষকতা শুরু করেন। যে সময়ে চলচিত্রে কাজ করাটাই নিচু কাজ হিসেবে দেখা হতো, সে সময়ে তিনি চলচ্চিত্র শিক্ষাদানে মনোনিবেশ করেন। তিনি দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রও নির্মাণ করেন।’

গতকাল রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। চলচ্চিত্রকার বাদল রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাদল রহমান স্মারক বক্তৃতার আয়োজন করে বাংলাদেশ মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চলচ্চিত্রকার মসিহউদ্দিন শাকের। অনুষ্ঠানের শুরুতে অসুস্থ চলচ্চিত্রকার সালাউদ্দিন জাকি মোবাইল কনফারেন্সের মাধ্যমে একটি ছোট অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্য দেন। সালাউদ্দিন জাকি বলেন, ‘মুক্তিযোদ্ধা, চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদের অন্যতম পথিকৃৎ ছিলেন বাদল রহমান। গত শতাব্দীর ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন কখনো কর্মী, কখনো সম্মুখ সারির নেতা।’

আয়োজক, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়েত হোসেন মামুন বলেন, ‘চলচ্চিত্রকার বাদল রহমান বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার প্রসারে  গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আজীবন দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে যুক্ত থেকেছেন। বর্তমানে তরুণ সমাজ অনুকরণ করার মতো ব্যক্তিত্ব পায় না। বাদল রহমানই হতে পারে তরুণ সমাজের অনুকরণীয়।’

সভাপতির বক্তব্যে মসিহউদ্দিন শাকের বলেন, ‘চলচ্চিত্রকে যখন আফিমের মতো বিনোদন মাধ্যম মনে করা হচ্ছিল, যখন চলচ্চিত্র ক্রমশ সমাজ থেকে আলাদা হয়ে যাচ্ছিল তখন বাদল রহমান চলচ্চিত্রকে আঁকড়ে ধরেন। চলচ্চিত্র আর সমাজকে একত্রীকরণে ভূমিকা রাখেন।’

বাদল রহমানের উপর আরও আলোচনা করেন চলচ্চিত্রকর্মী হাশেম সূফী, সুশীল সূত্রধর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন, জুনায়েদ হালিম প্রমুখ।

‘বাংলাদেশ চলচ্চিত্রের সমাজীকরণের পূর্বাপর: কঠিন লড়াইয়ের পথ’ শীর্ষক স্বারক বক্তব্য পেশ করেন অনুপম হায়াত।

ট্যাগ: বাদল রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফ্রান্সে নিরঙ্কুশ বিজয়ের পথে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দল

পরবর্তী

সুইজারল্যান্ডে ‘রংবাজ’

পরবর্তী
সুইজারল্যান্ডে চলছে ঈদের ছবি ‘রংবাজ’র শুটিং

সুইজারল্যান্ডে ‘রংবাজ’

‘দেবদাস’

নতুন মোড়কে ‘দেবদাস’

সর্বশেষ

বাছাই শেষ, পৃথিবী পাচ্ছে নতুন জেমস বন্ড

আগস্ট ২৫, ২০২৬

সংসদ ভবন এলাকায় অস্ত্র-বিস্ফোরক বহনে নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের উপকারিতা কি আসলেই এতটা?

আগস্ট ২৫, ২০২৬

দশম বছরে রোহিঙ্গা ঢল: প্রত্যাবাসনে বাস্তবসম্মত রোডম্যাপে তাগিদ

আগস্ট ২৫, ২০২৬
ছবি: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (সংগৃহীত)।

ইরানের বিরুদ্ধে ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT