চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এদেশে ‘আওয়ামী লীগ’ নামে কোন রাজনৈতিক দলের আর প্রয়োজন নেই: মির্জা ফখরুল

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৬:৫৬ অপরাহ্ণ ০৮, মে ২০১৭
রাজনীতি
A A

সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে মোকাবেলা করছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশে ‘ আওয়ামী লীগ’ নামের কোন রাজনৈতিক দলের আর প্রয়োজন নেই।

বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা মহানগরী বিএনপির কর্মিসভায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপির এমন কোন নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। সবার বিরুদ্ধে আজ মিথ্যা মামলা দিয়ে বিএনপি ধ্বংস করতে চায়। কিন্তু তারা তা পারবে না।

পুলিশি সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই মন্তব্য করে ফখরুল বলেন, এই দেশকে বাঁচাতে হলে বিএনপিকে দায়িত্ব পালন করতে হবে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এক্ষেত্রে ঢাকা মহানগরী বিএনপির বেশি দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

তিনি প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজদ জয়ের বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এ দেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো বানানো যাবে না। সিঙ্গাপুরে গণতন্ত্র নেই। সিঙ্গাপুর যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। কিন্তু  আমরা করেছি। আমরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আর মালয়েশিয়ায় নিয়ন্ত্রিত গণতন্ত্র। আমরা সেরকম কোন কিছু চাই না। আমরা আমাদের মতো দেশ গড়ে তুলতে চাই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।

তিনি বলেন, বিচার বিভাগকে নোংরাভবে হস্তক্ষেপ করা হচ্ছে। জাতীয় সংসদকে গৃহপলিত পার্লামেন্ট বানানো হয়েছে। প্রধানমন্ত্রীর এখন স্বৈরাচারি এরশাদের সঙ্গে বেশি সখ্যতা।গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনের কোন বিকল্প নেই মন্তব্য করেন ফখরুল বলেন।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন আমরা চাই। কিন্তু যে নির্বাচনে একা আপনারা খেলবেন, রেফারিও আপনারা হবেন তা হবে না। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সহায়ক সরকার দিতে হবে।

Reneta

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেকর্ড ওলট-পালট করেও রকিবুলের জেতা হল না

পরবর্তী

‘ভারতকে গুঁড়িয়ে দেবে পাকিস্তান’

পরবর্তী

‘ভারতকে গুঁড়িয়ে দেবে পাকিস্তান’

সংসদ অধিবেশন

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ সংসদে পাস

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT