চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতটা প্রত্যাশা করেননি রোনালদোও!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

জুভেন্টাসের বিপক্ষে দুই গোল করে রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কোয়ার্টার ফাইনালে রিয়ালের ৩-০ গোলের জয় ছাপিয়ে আলোচনায় সিআর সেভেনের বাইসাইকেল কিকে গোল। ‍যদিও পর্তুগিজ তারকা জানিয়েছেন, এমন গোলের প্রত্যাশা নিজেও করেনি। তাছাড়া জুভ সমর্থকদের কাছ থেকে যে পরিমাণ বাহবাও পেয়েছেন সেটিও এতটা প্রত্যাশা করেননি।

ম্যাচ শেষে উয়েফার সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ‘ওটা ছিল একটা গ্রেট গোল। আমি কি বলব? এটা ছিল অসাধারণ। আমি নিজেও এমন গোলের আশা করিনি, কিন্তু এখন আমাকে এটা নিয়ে বলতে হচ্ছে।’

দলীয় পারফরম্যান্স নিয়ে রিয়াল তারকার মন্তব্য, ‘আমি মনে করি ম্যাচটি ছিল দারুণ এবং আমরা জুভেন্টাসের বিপক্ষে তিনটি গোল করেছি, একটা দুর্দান্ত দল বলেই এটা পেরেছি। আমরা চমৎকার খেলেছি এবং অবশ্যই আমি খুশি।’

নিজের পারফরম্যান্স নিয়ে সিআর সেভেন বলেন, ‘আমি দুই গোল করে দলকে সাহায্য করেছি, সব মিলিয়ে এটা ছিল দারুণ একটা রাত।’

বাইসাইকেল কিকে গোলের পর অনেক জুভেন্টাস সমর্থকই রোনালদোকে হাততালি দিয়ে প্রশংসা করেন। এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদেরও ধন্যবাদ জানান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা।

‘এটি একটি অবিশ্বাস্য মুহূর্ত ছিল। আমি জুভেন্টাসের সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। তারা এমনকিছু চমৎকার কাজ করেছেন যা আমার ক্যারিয়ারে কখনোই ঘটেনি।’

Reneta

প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকলেও ঘরের মাঠে দ্বিতীয় লেগে সতর্ক থাকার কথা জানিয়েছেন রোনালদো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

দুর্দান্ত ভোজিনহা, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ

জুলাই ৪, ২০২৬

‘আমরা শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই’

জুলাই ৪, ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি শিবা শানু, সেক্রেটারি জয় চৌধুরী

জুলাই ৪, ২০২৬

মেসির ২০তম বিশ্বকাপ গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ৪, ২০২৬

টাইব্রেকারে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে মিশরের ইতিহাস

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT