অন্যান্য খেলা

এটাই টেনিসে শেষ বছর সানিয়া মির্জার

টেনিস খেলছেন সানিয়া মির্জা, ব্যাকহ্যান্ড শট নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সানিয়া মির্জা টেনিস খেলছেন, ব্যাকহ্যান্ড শট নিচ্ছেন, আন্তর্জাতিক টেনিস ম্যাচে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের দ্বৈত ইভেন্টের প্রথম রাউন্ডে হারের পর অবসর ভাবনা জানিয়ে দিলেন সানিয়া মির্জা। ২০২২ মৌসুমই কোর্টে তার শেষ অধ্যায়, বলেছেন ভারতীয় টেনিস তারকা।

বুধবার প্রথম রাউন্ডে নেমেছিলেন সানিয়া ও তার ইউক্রেন সঙ্গী নাদিয়া কিচনোক স্লোভেনিয়া। দুজনের জুটি তামারা জিদানসেক ও কাজা জুভানের কাছে হারে এক ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে। হার ৬-৪, ৭-৬(৫) সেটে।

মেয়েদের দ্বৈত ইভেন্টে হারার পর এবার সানিয়ার মিশন অস্ট্রেলিয়ান ওপেনের মিশ্র দ্বৈতে খেলা। যেখানে জুটি গড়বেন যুক্তরাষ্ট্রের রাজীব রামের সঙ্গে।

সবশেষ হারের পর সানিয়া বলেছেন, ‘সিদ্ধান্ত নিয়েছি এটাই হবে আমার শেষ মৌসুম। এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে খেলছি। পুরো মৌসুম খেলতে পারব কিনা জানি না। তবে পুরো মৌসুমেই থাকতে চাই।’

৩৫ বছর বয়সী সানিয়া ভারতের সবচেয়ে সফল নারী টেনিস খেলোয়াড়। ক্যারিয়ারে মেয়েদের দ্বৈতে এক নম্বর র‌্যাঙ্কিংয়ে উঠেছিলেন। ছয়টি গ্র্যান্ড স্লাম জিতেছেন, যার তিনটি শিরোপা মেয়েদের দ্বৈতে এবং তিনটি মিশ্র দ্বৈতে।

২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০১৪ সালে ইউএস ওপেনে মিশ্র দ্বৈতে গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সানিয়া। মেয়েদের দ্বৈতে ২০১৫ সালে উইম্বলডন এবং ইউএস ওপেন, ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জেতেন হায়দরাবাদ কন্যা।

২০১৮ সালে সন্তান জন্মের পর টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন সানিয়া। দুই বছর পর ফিরে আসেন।

বিষয়:অস্ট্রেলিয়ান ওপেনসানিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…