চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যাবর্তনের গল্প লিখে ৫ সেটের লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

প্রত্যাবর্তনের গল্প লিখলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জান্নিক সিনারকে হারিয়ে ফাইনালে ওঠেছেন ৩৮ বর্ষী টেনিস কিংবদন্তি।

প্রথম তিন সেটের মধ্যে দুটোতেই হেরে যান জোকোভিচ। এরপর ঘুরে দাড়ান, রচনা করেন প্রত্যাবর্তনের মহাকাব্য। ৪ ঘণ্টা ৯ মিনিটের লড়াই শেষে ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে হারান সিনারকে। জয়ে টিকিয়ে রাখলেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন।

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন অধ্যায়ও যোগ করলেন জোকোভিচ। সবচেয়ে বেশি বয়সে ফাইনালে ওঠা পুরুষ খেলোয়াড় এখন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।

ফাইনালে সার্বিয়ান তারকার প্রতিপক্ষ স্পেন তারকা কার্লোস আলকারাজ। সেমির অন্য ম্যাচে জার্মান তারকা আলেক্সান্ডার জেভরেভকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের টিকিট কাটেন আলকারাজ।

ম্যাচ শেষে কোর্টে জোকোভিচ বলেন, ‘সত্যি বলতে বিষয়টা অবাস্তব লাগছে। চার ঘণ্টার বেশি সময় ধরে খেলেছি। ২০১২ সালের কথা মনে পড়ছিল, যখন রাফার (রাফায়েল নাদাল) সঙ্গে ফাইনাল খেলেছিলাম, সেটা প্রায় ছয় ঘণ্টা চলেছিল।’

সার্বিয়ান তারকা আরও বলেন, ‘সিনারের বিপক্ষে ম্যাচের তীব্রতা ও খেলার মান ছিল অসাধারণ। জয়ের একমাত্র উপায়ই ছিল এই স্তরে খেলা। ও আমার বিপক্ষে টানা পাঁচটি ম্যাচ জিতেছিল, এমনকি আমার মোবাইল নম্বরও যেন মুখস্থ ছিল, তাই আজ রাতে নম্বর বদলাতে হলো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়ান ওপেনআলকারাজজোকোভিচলিড স্পোর্টসসিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলা একাডেমিতে ‘চিলেকোঠায় চিরকুট’এর আবৃত্তি আয়োজন

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহীতে হামের সংক্রমণে শিশুর মৃত্যু

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৪ জেলায় জেলা পরিষদ প্রশাসক নিয়োগ

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT