চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগোচ্ছে বড়রা, পিছলে পড়ছে ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

গত ম্যাচে লিগের নীচের সারির দল ক্রিস্টাল প্যালেসের কাছে ঘরের মাঠে হার। সেই হারের রেশ কাটতে না কাটতেই আবারও হারল ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। এবার অ্যাওয়ে ম্যাচে লেস্টার সিটির কাছে। বক্সিং-ডেতে প্রথমে এগিয়ে গিয়েও সিটিজেনরা হেরেছে ২-১ গোলে।

গত ম্যাচে চেলসিকে হারিয়েছিল লেস্টার। এবার ঘরের মাঠে সিটি বধ করেছে তারা। তাতে জমে গেছে লিগের লড়াইও।

লেস্টারে হেরে শীর্ষে থাকা লিভারপুলের হতে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল গার্দিওলার শিষ্যরা। যারা ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে নিউক্যাসলকে। এক হালি গোলে জেতা ম্যাচে গোল পেয়েছেন সালাহ, লভরেন, ফ্যাবিনহো ও শাকিরি। এই জয়ে লিগে এখনো অপরাজিত থাকল লিভারপুল। ১৯ ম্যাচে ৫১ পয়েন্ট।

সিটির হারে লাভ হয়েছে টটেনহ্যাম হটস্পারের। ঘরের মাঠে তারা বোর্নমাউথকে গোলের মালা পড়িয়েছে। ৫-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন সন হিউন মিন। গোল করেছেন হ্যারি কেন, লুকাস মৌরা ও ক্রিস্টিয়ান এরিকসেন। তাতে লিগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লন্ডনের ক্লাবটি। ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৫। যেখানে সমসংখ্যক ম্যাচে সিটির পয়েন্ট ৪৪।

অন্যদিকে প্রথম চারের লড়াইয়ে কিছুটা ধাক্কা খেয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে এগিয়ে গিয়েও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। ১-১ গোলে ড্র করেছে গানাররা। ১৯ ম্যাচে তাদের ৩৮ পয়েন্ট।

অ্যাওয়ে ম্যাচে ওয়াটফোর্ডেকে হারিয়ে ফের চতুর্থ স্থানে উঠে এসেছে চেলসি। এডেন হ্যাজার্ডে জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে ব্লুজরা। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট।

Reneta

গার্দিওলার যখন চিন্তার মুখ, তখন হাসছেন ম্যানইউ কোচ ওলে গানার সুলশেয়ারের। কারণ জয় পেয়েছে ম্যানইউ। ঘরের মাঠে তারা হারিয়েছে হার্ডার্সফিল্ডকে। ৩-১ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছেন হোসে মরিনহোর জমানায় বেকায়দায় থাকা পল পগবা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগচেলসিম্যানইউম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নক্ষত্র পতন: বলিউড হারিয়েছে যাদের

পরবর্তী

রোনালদোয় রক্ষা জুভেন্টাসের

পরবর্তী

রোনালদোয় রক্ষা জুভেন্টাসের

ফিরে দেখা ২০১৮: বলিউডে বিয়ের ধুম

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬

দুই দিনের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩,৫১২ মামলা

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬

হবিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ এবং বিতরণ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT