এবারের অমর একুশে বইমেলায় অনন্যা প্রকাশনী (প্যাভিলিয়ন ১৫) থেকে এসেছে তৌফিক আহমেদের কবিতার বই ‘এখানে দীর্ঘশ্বাস যথেষ্ট নয়’। প্রথম প্রকাশিত বই হলেও লেখালেখিতে, সাহিত্যের ভিন্ন-ভিন্ন ধারায় পারদর্শী তিনি। শুক্রবার সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় লেখক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যন্যা প্রকাশনীর প্রকাশক মনিরুল হক, চ্যানেল আইয়ের চিফ নিউজ এডিটর জাহিদ নেওয়াজ খান, সিনিয়র নিউজ এডিটর আদিত্য শাহীন এবং ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপু মাহফুজ। এই বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটির মূল্য ১৬০ টাকা। মেলা ছাড়াও কবিতার বইটি পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।






