চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন রিভিউ ফাইল করলেও লাভ হবে না: অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
আদালত
A A
সিনহা

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে নভেম্বরের মধ্যে রিভিউ করার কথা রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এর আগে বললেও এই সময়ের মধ্যে রিভিউ করা নিয়ে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে রিভিউ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘এখন রিভিউ ফাইল করলেও লাভ হবে না। মূল আবেদনটি শুনেছিলেন আপিল বিভাগের সাতজন বিচারপতি। এখন আমাদের বিচারকের সংখ্যা পাঁচজন। রিভিউয়ের নরমাল নিয়ম হলো যেই ক’য়জন মূল মামলাটা শুনেছেন তত সংখ্যক বা তার থেকে বেশি সংখ্যক বিচারপতিরা রিভিউ শুনানি করে পুনর্বিবেচনা করতে পারবেন।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম এ মাসের মধ্যে অর্থাৎ নভেম্বরের মধ্যে রিভিউ করব। কিন্তু এখন মনে হচ্ছে নভেম্বরের মধ্যে করতে পারব না। তবে আমরা গতকাল আমরা সার্টিফাইড কপি পেয়েছি। তাই আমাদের হাতে সময় আছে। কপি পাওয়ার পর থেকে আমরা আরও ২৭ দিন সময় পাব। এ সময়ের মধ্যে আমরা রিভিউ করব।’

Banglabid

কিন্তু এর আগেও একবার সার্টিফাইড কপি পাওয়ার কথা বলেছিলেন। তাহলে সোমবার যে কপিটা পেলেন সেটা কি? এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কয়েকটি কপির জন্য আবেদন করা হয়। এখন যে সার্টিফাইড কপি দিয়ে আবেদন করলে সময় বেশি পাওয়া যাবে সে কপি দিয়েই আমরা আবেদন করব।’

এদিকে আইন মন্ত্রী আনিসুল হক গত ৪ নভেম্বর বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পূণর্বিবেচনা (রিভিউ) চেয়ে চলতি মাসেই আবেদন করা হবে। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাস করা হয়। ওই বছরের ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশ হয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ন্যস্ত করে আনা সংবিধানের এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে একই বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন।

Reneta

ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০১৬ সালের ৫ মে হাইকোর্টের তিন বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর হাইকোর্টের দেয়া ওই রায়ের বিরুদ্ধে ২০১৬ সালের ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ৮ মে রাষ্ট্রপক্ষের করা আপিলের উপর শুনানি শুরু হয়।

গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে রায় ঘোষণা করেন। আপিল খারিজের ওই রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ই বহাল থাকে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১ আগস্ট ৭৯৯ পৃষ্ঠার রায় প্রকাশ করা হয়। প্রকাশিত রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের সুপারিশ করার ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ফিরে যায়। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেয়া রায়ের পর্যবেক্ষণে, গণতন্ত্র, রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, সুশাসন, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদালত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনাকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে কুমিল্লা

পরবর্তী

পেঁয়াজের সেঞ্চুরি, আমরা এখন কী করি

পরবর্তী
বাজারে পেঁয়াজের ঝুড়ি, দাম বাড়ার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজের সেঞ্চুরি, আমরা এখন কী করি

একজন ব্যক্তি বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে, অন্ধকারে ধূমপান ও বনজঙ্গলের পটভূমিতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই স্বল্পদৈর্ঘ্যের শতাব্দী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT