চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন ঘরে ঘরে থাকবে ‘রাঁধুনী রোবট’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:১২ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

অফিস করে বাসায় ফিরতেই অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে প্রতিদিন মজার মজার রান্না করার সুযোগ কোথায়? অফিস করেও যারা ঘরে তৈরি খাবার খেতে চান তারা এখন আর বেশি কিছু চিন্তা না করলেও চলবে। কারণ রান্নার কাজটা সহজ করে দিতে এখন এসে যাচ্ছে ‘শেফ রোবট’। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আর নিমেষে তৈরি হয়ে যাবে সব মজার মজার খাবার।

জার্মানীতে এবছর ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি নিয়ে অনুষ্ঠিত সবচেয়ে বড় ট্রেড ফেয়ার হ্যানোভার মেসিতে এই ধারণাটিকেই প্রতিষ্ঠিত করেছে মোলে রোবোটিকস।

কোনো খাবার তৈরির সময় মানুষ ঠিক যেমন আচরণ করে সেটাকেই অনুসরণ করবে এই রোবট। আর মানুষের এই আচরণই সে তার জন্য কমান্ড হিসেবে গ্রহণ করবে।  সঙ্গে সঙ্গে রোবট তার কাজ করা শুরু করে দেবে।

কর্মঠ এই রোবটগুলোকে প্রশিক্ষণ কে দিচ্ছেন জানেন? ২০১১ সালের বিবিসির মাস্টারশেফ চ্যাম্পিয়ন টিম অ্যান্ডারসন। সেই প্রযুক্তি মেলায় রোবটকে দিয়েই ক্যাব বিস্কুট তৈরি করান তিনি। তিনি বলেন, রোবট দিয়ে আপনি সব কিছুই করিয়ে নিতে পারবেন। সেটা কোনো কিছু রান্নার পূর্বপ্রস্তুতিই হোক বা পুরো রান্নাটাই হোক, সে নিমেষেই করে দেবে। আর সবচেয়ে মজার ব্যাপার, প্রতিবারেই এই রোবট একইভাবে কাজ করবে।

তবে এমন রোবট হাতের নাগালে পেতে আপনাকে অপেক্ষা করতে হবে আরো দুটি বছর। মোলে এই যন্ত্রটিকে আরো একটু বেশি উপকারী করতে চান। রেফ্রিজারেটর এবং ডিশওয়াশারের খানিকটা গুণ দিতে চান রোবটটিকে। তখন কেটে বেছে চুলা বা ওভেনে রান্না করা থেকে শুরু করে ময়লা বাসন কোসন পরিষ্কার করে নেওয়া সব কাজ এই রোবটই করবে।

মোলি রোবটিকসের মার্ক ওলেনিক বলেন, প্রত্যেকটা মানুষ এই ডিভাইসটির সাথে স্বচ্ছন্দ হোক সেটাই আমাদের চাওয়া। এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিভাইস না। বরং এর গতি ১০ গুণ সাধারণ। আপনি ঠিক যেভাবে নড়াচড়া করেন এটাও সেভাবে করবে, এবং ঠিক সেই গতিতেই।

Reneta

কিন্তু রান্না করার সময় কোনো খাবার নরম করবো নাকি শক্ত রাখবো সেটা আমরা বুঝে শুনে নেয়। সেই কাজটা রোবট করবে কি করে? জবাব দিলেন রোবটটি তৈরিকারী প্রতিষ্ঠান শ্যাডো রোবট কোম্পানির রিচ ওয়াকার, রোবটগুলোতে কিছু সেন্সর যুক্ত থাকবে। সেই সেন্সর আপনি ঠিক করে দিতে পারবেন। ফলে সে সেই সময়েই ঠিক করে নেবে তার পরের পদক্ষেপটা কি হবে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনোলজিরোবট
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT