চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন কোনো মানুষ অভাবের কারণে মারা যাচ্ছে না: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১১ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
অর্থনীতি
A A
অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দুর্নীতি প্রতিরোধে এবং জাতীয় শুদ্ধাচার বিকাশে দীর্ঘ মেয়াদি শুদ্ধাচার কৌশল গ্রহণ করা হয়েছে। দেশের মৌলিক পরিবর্তন এসেছে দাবি করে তিনি বলেন, এখন কোনো মানুষ অভাবের কারণে মারা যাচ্ছে না।

তিনি বলেন, এই জাতীয় শুদ্ধাচার কৌশল আমাদের আদর্শ। এটি বাস্তবায়ন করা সহজ বিষয় নয়। তবে আগামী কয়েক বছরের মধ্যেই দুর্নীতি কমে আসবে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মামলা করার ক্ষেত্র কমে আসবে, তখন কমিশনকে শুদ্ধাচার বিকাশে প্রচার-প্রচারণায় বেশি গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উপলক্ষে শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

অর্থমন্ত্রী বলেন, আমার শৈশব, কৈশর এমনকি যৌবনের শুরুতে শুধু খাবারের অভাবে মানুষের মৃত্যু দেখেছি। কিন্তু অভাবের কারণে আজকে কোনো লোক মারা গেছে, এমন কোনো ঘটনা এখন শোনা যায় না। দেশের মৌলিক পরিবর্তন এসেছে, কোনো মানুষ এখন আর অভাবে মারা যাচ্ছে না।

বর্তমানে কোনো সরকারি কর্মচারি ১৬ হাজার টাকার নিচে বেতন পান না জানিয়ে অর্থ মন্ত্রী বলেন, এখন যারা দুর্নীতি করে এটা তাদের অভ্যাস এবং লোভ। মানুষের এই অনৈতিক অভ্যাস বা লোভ পরিবর্তন করা প্রায় অসম্ভব। তবে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দেশ অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে, এটা সত্য। তবে এটাও সত্য, দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে আরও এগিয়ে যাওয়া সম্ভব ছিল।

Reneta

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা বৃদ্ধি, জনগণকে সংবেদনশীল করা, সর্বোপরি দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার জন্যই দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হচ্ছে।

দেশে কিছু দুর্বৃত্তের সীমাহীন লোভের কারণে যে দুর্নীতি হচ্ছে, তা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান দুদক চেয়ারম্যান।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল, সাভার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সালাউদ্দীন নাইম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে দুদক মিডিয়া সেন্টারে দুদকের কর্মকর্তা-কর্মচারিদের স্বেচ্ছায় এক রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআরএফবিসিসিআইবাজেট
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বল টেম্পারিং: আরও বড় শাস্তির আইন করতে চায় আইসিসি

পরবর্তী

নিরুত্তাপ ম্যাচে রিয়াদদের হারাল সাকিবের দল

পরবর্তী

নিরুত্তাপ ম্যাচে রিয়াদদের হারাল সাকিবের দল

পাসপোর্ট অফিসের সহকারী পরিচালককে কুপিয়েছে সন্ত্রাসীরা

সর্বশেষ

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি

জুলাই ১৯, ২০২৬

বিয়ের অনুষ্ঠানে মদ পান করার পর দুই জনের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন

জুলাই ১৯, ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন

সেপ্টেম্বরে কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT