চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখন অ্যাগ্রেসিভ আগেরটা ডিফেন্সিভ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৫ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

উইকেট পেলে পা ছড়িয়ে হাত মেলে দাঁড়িয়ে পড়তেন নিঃশব্দে। বয়সভিত্তিক পর্যায় থেকে আন্তর্জাতিক ক্রিকেটের শুরুর দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের উদযাপনের ভঙ্গি ছিল এমন। গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজ থেকে এ তরুণ উদযাপনে এনেছেন ভিন্নতা। প্রথমে দুই হাত মুষ্টিবদ্ধ করে ডান হাত দিয়ে বুকের বামে ও বাম হাত দিয়ে বুকের ডানপাশে আঘাত করে দুই হাত মেলে ধরেন দুই দিকে।

আগেরটি শহিদ আফ্রিদি ও বর্তমানেরটি হাসান আলীর মতো হলেও সাইফউদ্দিন নিজে মনে করেন না কাউকে তিনি অনুকরণ করছেন। পাকিস্তানি দুই ক্রিকেটারের সঙ্গেই বিপিএল খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ডেরায়। কেনো অনেকটা তাদের মতোই উদযাপন, সেটি রহস্য বানিয়ে রাখলেও পার্থক্য করলেন দুই সময়ের ভঙ্গিকে, ‘মনে করেন, এখন অ্যাগ্রেসিভ আগেরটা ডিফেন্সিভ।’

যে মনোভাব নিয়ে উদযাপনে নতুনত্ব এনেছেন সাইফউদ্দিন, তা মূর্ত করে তুলেছেন পারফরম্যান্সে। বল হাতে এখন আগের চেয়ে অনেক বেশি ধারাল ও আক্রমণাত্মক দেখা যাচ্ছে তাকে। বিপিএলে ১১ ম্যাচে ১৭ উইকেট শিকারে করে উঠে এসেছেন সেরা পাঁচে। ইকোনমি রেট ৭.২৬।

শুক্রবার মিরপুরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে কুমিল্লাকে জয় এনে দেন সাইফউদ্দিন। ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ে পান ম্যাচসেরার পুরস্কারও।

অক্টোবরে ওয়ানডে দলে ফিরেই নতুন উদযাপনের আক্রমণাত্মক ছাপ রাখেন এ পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট শিকার করে হন ম্যাচসেরা। পুরো সিরিজেই কিপটে বোলিংয়ে ফিরে পান আস্থা।

পরে বছরের শেষদিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলেন একটি ওয়ানডে। ৯ ওভারে ৩৮ রান দিয়ে নেন এক উইকেট। যদিও টি-টুয়েন্টি সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে বিপিএলের মঞ্চে আলো ছড়াচ্ছেন নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে থাকা এ পেস-অলরাউন্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাবিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT