চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো অনেক কিছু করার বাকি: মুশফিক

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
২:০০ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৬
স্পোর্টস
A A

রকেট বাংলাদেশ-ইংল্যান্ড দুই ম্যাচ সিরিজের পর্দা উঠছে বৃহস্পতিবার (২০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। র‌্যাঙ্কিং-এর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে ফেভারিট  মেনেই সিরিজ শুরু করছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিক। তার আশা অভিজ্ঞদের সঙ্গে তরুণরা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেরা পারফরম্যান্স দিয়ে ইংলিশদের সঙ্গে উপভোগ্য প্রতিদ্বদ্বিতা গড়ে তুলবে।

প্রায় দেড় বছর বিরতির আবার আবারো সাদা পোশাকে আর্ন্তজাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ । এ সবকিছু পিছু ঠেলে ওয়ানডে ক্রিকেটের ধারাবাহিকতা ধরে রাখতে চান টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

ইংল্যান্ডকে ফেভারিট মানলেও লড়াই করার ইঙ্গিত কিন্তু ঠিকই দিয়েছেন মুশফিকুর। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য আমরা প্রস্তুত। কঠিন লড়াই করতে পারবো আমরা। সিরিজটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের।’

ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলার জন্য সেশন ধরে ধরে খেলার পরিকল্পনার কথাও জানালেন মুশফিকুর, ‘সেশন ধরে ধরে খেলতে হবে। এভাবে খেলতে পারলে আমরা ভালো করতে পারবো। আমাদের মূল্য লক্ষ্য এটাই। তবে প্রথম ইনিংস অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে লিড পাবে অথবা শুরুতে ম্যাচের লাগাম নিতে পারবে, তারাই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ করতে পারবে।’

এজন্য প্রথম ইনিংসে নিজের লক্ষ্যের কথাও জানালেন মুশফিকুর, ‘আমাদের লক্ষ্য থাকবে ৩০০-এর বেশি রান করা। এটা আমাদের জন্য বড় কিছু হবে। আমাদের টপ অর্ডার ও ব্যাটসম্যানদের বড় বড় স্কোর করতে হবে। মোমিনুল ছাড়া আমরা টপ অর্ডারের পাঁচজনই ক্রিকেটের সব ফরম্যাটেই খেলছি। সবাই ফর্মে আছে। আশা করি ব্যাটসম্যানরা ভালো করবে।’

চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ড এগিয়ে, ওয়ানডে সিরিজে আমরা ফেভারিট ছিলাম কিন্তু হেরেছি
চট্টগ্রাম টেস্টে ইংল্যান্ড এগিয়ে, ওয়ানডে সিরিজে আমরা ফেভারিট ছিলাম কিন্তু হেরেছি

ব্যাটসম্যানদের পাশাপাশি দলের বোলারদের উপরও অগাধ আস্থা মুশফিকুরের। টেস্টে প্রতিপক্ষের ২০ উইকেট নেয়ার ক্ষমতা তার দলেরবোলারদের আছে বলে জানালেন তিনি, ‘আবহাওয়ার কারনে উইকেটের চরিত্র প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। এজন্য এখনো বোলিং কম্বিনেশন ঠিক করা যায়নি। উইকেট দেখে ঠিক করা হবে। দলের বোলারদের উপর আমার আস্থা রয়েছে। ২০ উইকেট নেয়ার মতো বোলার আমাদের দলে রয়েছে।’

Reneta

প্রথম টেস্টের ১৪ জনের স্কোয়াডের  চার তরুণ আছেন অভিষেকের অপেক্ষায় । ব্যাটিং যেমনই হোক দলের বোলিং ডিপার্টমেন্টে অভিজ্ঞদের অভাব চোখে পড়ার মতো। তারপরও টেস্ট ক্যাপ্টেনের আশা,পরিচিত উইকেট নিরাশ করবেনা তাদের, ইংলিশদের দু’বার অল আউট করার হিম্মত টাইগার বোলারদের রয়েছে।

একাদশ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও, অলরাউন্ডার সাব্বির রহমান,মেহেদি হাসান মিরাজের টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল। পিছিয়ে নেই নুরুল হাসান সোহান কিংবা কামরুল ইসলাম রাব্বিরও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম টাইগার্সতামিম ইকবালমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬

চালকের আসনে বাংলাদেশ, অলৌকিক কিছুর আশায় পাকিস্তান

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT