চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো তারা উপভোগ করছেন

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
১:৪১ অপরাহ্ন ১৪, এপ্রিল ২০১৭
অন্যান্য
A A
নাজমুল হুদা বাচ্চু, মিরানা জামান ও এস এম মোহসীন

নাজমুল হুদা বাচ্চু, মিরানা জামান ও এস এম মোহসীন

রাজধানীর ট্রাষ্ট মিলনায়তনে চলছে তারকাদের বৈশাখী উৎসব। সেখানে উপস্থিত হয়েছেন নতুন আর পুরোনো প্রজন্মের অনেকেই। দেখা হলো ষাটের দশকের তিন তারকার সঙ্গে— মিরানা জামান, নাজমুল হুদা বাচ্চু এবং এস এম মোহসীন। বৈশাখের স্মৃতিচারণের পাশাপাশি তাদের অভিনয়জীবনেরও স্মৃতিচারণ করেন।

বৈশাখ নিয়ে মিরানা জামান বলেন, ‘আমাদের সময় চৈত্র সংক্রান্তিতে গ্রামে মেলা বসতো। টাঙ্গাইলের করটিয়া গ্রামের সৈয়দ বাড়ির মেয়ে আমি। আমাদের এলাকায় চৈত্র সংক্রান্তির মেলাকে বলা হতো “বারুনির মেলা”। সকাল থেকে মেলা বসতো। বাড়ির সবাই দল বেঁধে মেলায় যেতাম। সারা বছর একটা গেরস্ত বাড়িতে যা যা দরকার, সবই সেই মেলায় পাওয়া যেত বলে। মেলা চলত বৈশাখের প্রথম দিনও।’

তার সঙ্গে বৈশাখের স্মৃতিচারণ করলেন তার দু’জন সহশিল্পী নাজমুল হুদা বাচ্চু এবং এস এম মোহসীন। তারা বলেন, ‘আসলে চৈত্র সংক্রান্তির মেলা সেই সময়ে বাংলাদেশের সব গ্রামেই হতো। কিন্তু একেক এলাকায় তা একেক নামে পরিচিত ছিল।’

সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে তারা বলেন, ‘আহা! সেই সোনাঝরা দিনগুলি।’

বৈশাখে পান্তা খাওয়ার স্মৃতি এখনো অমলিন। বললেন, ‘আসলে বাঙালি সংস্কৃতির সবই প্রকৃতির সাথে সম্পর্কিত। গরমে সুস্থতার সাথে পান্তা ভাতের একটা যোগ আছে।’

এ সময় তারা তাদের অভিনয়জীবনেরও স্মৃতিচারণ করেন। জানালেন, এখথনো উপভোগ করছেন পহেলা বৈশাখ। তাইতো চলে এসেছেন এখানে।

Reneta

বৈশাখ উপলক্ষে অনেক বছর ধরে এই আয়োজন করেছেন আলী বশির ও শামিমা শাম্মী দম্পতি। আজ শুক্রবার দুপুরে এখানে আসেন টিভি, চলচ্চিত্র ও সংগীতের সঙ্গে সংশ্লিষ্টরা।

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন ১৭ ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিশ্বকাপে হাত মেলাবে ভারত-পাকিস্তান? যা বলছেন দুই অধিনায়ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভালোবাসা দিবসে সরকারি ছুটি চান শফিক রেহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT