চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও সময় আছে তফসিল পেছান: মান্না

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:৪৮ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন: এখনও সময় আছে, নির্বাচনের তফসিল পেছান৷ ২৩ ডিসেম্বর আমাদের নির্বাচন করার কোনো পরিবেশ তৈরি হয়নি। ২৩ জানুয়ারি হলে একটি কথা ছিলো। এই অল্প সময়ে ঐক্যফ্রন্টের নির্বাচনে যাওয়া হবে না।

রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় বক্তব্যে মান্না বলেন: আমরা স্পষ্ট বলতে চাই, এখনো পর্যন্ত ঐক্যফ্রন্ট কোনো সংঘাতের রাজনীতি চায় না। আমরা কোনো ষড়যন্ত্র করিনি। আমরা বলেছি দুই সংসদ একসাথে রাখা যায় না। তারা বলেছেন, সংসদ ভেঙে দিলে সামরিক অভ্যুত্থান হবে। সামরিক বাহিনীকে এতো ভয় কেন? তারা তো কোনো ক্ষতি করেনি।

‘‘আমরা সামরিক শাসন চাই না। শেখ হাসিনাকেও চাই না। শেখ হাসিনা আপনাকে সরে যেতে হবে৷ তারপর নির্বাচন হবে। আপনি দূর থেকে দেখবেন। নির্বাচনে দাঁড়ালে দাঁড়াবেন। ভোট দেবেন। কিন্তু ক্ষমতার ডাণ্ডা আমাদের উপর চালাতে পারবেন না।’

তিনি বলেন: এক গভীর সংকটে দেশ। ২৩ ডিসেম্বর নির্বাচন করা সম্ভব নয়। ২৩ জানুয়ারি হলে কোনো সমস্যা হতো না। আমরা নির্বাচন করতে চাই৷ কিন্তু শেখ হাসিমার সরকার যে পরিবেশ তৈরি করেছে তাতে নির্বাচন করা যাবে না। ৭ দফার একটি দাবিও শেখ হাসিনা মানেনি। আমাদের কোনো কথা রাখেনি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আমরা আরো কথা বলতে চাই। আরো সংলাপ করতে চাই। সংকটের সমাধান চাই। এখন নির্বাচনেট তফসিল ঘোষণা করবেন না। কিন্তু আমাদেরকে উপেক্ষা করে তফসিল ঘোষণা করা হয়েছে।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন: এখন কী করবেন? সেটাই প্রশ্ন। এই সমাবেশ বন্ধ করতে নাটোর, বগুড়া, চাপাইনবাবগঞ্জসহ রাজশাহীর সঙ্গে বাস চলাচল আটকে দিয়েছে। রাস্তা আটকে, মানুষের চলাচল বন্ধ করে নির্বাচনী বৈতরণী পার হবেন সে আশা করবেন না। সে আশা পূরণ হবে না। এই মানুষগুলো সমস্ত বাধা অতিক্রম করে এখানে এসেছে৷

মান্না বলেন: আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য একদিন মানুষকে বলি টেকনাফ থেকে তেতুলিয়ায় সমস্ত গাড়ি বন্ধ করে দেই, তখন কী করবেন? সময় আসবে। আমাদেরকে জনসভা হবে। কর্মসূচি আসবে।

Reneta

ঐক্যফ্রন্টের এই নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন: আপনি বলেছেন সমস্ত দল নির্বাচনে আসবে। বিএনপির মতো একটি দলের প্রধানকে কারাগারে রেখে কি নির্বাচন হবে? প্রধানমন্ত্রী, এক মাঘে শীত যায় না। খালেদা জিয়াকে যদি এক শীত কাটাতে হয়, শেখ হাসিনা আপনাকে ১০ শীত কাটাতে হবে। সরকারের সমস্ত জুলুমকে তছনছ করে দিয়ে আমরা বিজয়ী হবো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টতফসিলমাহমুদুর রহমান মান্নালিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এনজিও’র আড়ালে রোহিঙ্গা শিবিরে উগ্রবাদ প্রচার

পরবর্তী

কোচকে রাজি করিয়ে ফেলেছেন মেসি

পরবর্তী

কোচকে রাজি করিয়ে ফেলেছেন মেসি

মোস্তাফিজ ফিরলে জিতে যাবে বাংলাদেশ!

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT