চিকুনগুনিয়া এখনও রাজধানীবাসীর কাছে এক আতঙ্কের নাম। কেননা এডিস মশার মাধ্যমে গত কয়েক মাসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চিকুনগুনিয়ার প্রভাব।
এর মধ্যে পুরান ঢাকার লালবাগের সুবলদাস রোডের ঋষিপাড়া গলি অন্যতম। মশার কামড়ে চিকুনগুনিয়া ভাইরাসে আক্রান্ত এই এলাকার বাসিন্দা দ্বিজন দাশের সঙ্গে কথা বলে জানা যায়, প্লাস্টিক কারখানার শ্রমিক দ্বিজন জ্বরে আক্রান্ত হওয়ার পর থেকেই কাজে যেতে পারছেন না।
ঠিক একইভাবে গত ২-৩ মাস ধরে ঋষিপাড়া গলির প্রায় শ’খানেক পরিবারের মধ্যে অধিকাংশের এক বা একাধিক সদস্য চিকুনগুনিয়ায় আক্রান্ত।
তারা বলছেন, দীর্ঘদিন বর্জ্য পরিষ্কার না করায় ড্রেনগুলোই এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই সিটি কর্পোরেশনের আশায় না থেকে পাশের দুবল দাস রোডের এক বাড়ির মালিক নিজেই ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন।
একইভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের অধিকাংশ এলাকায় মশার কামড়ে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে এ সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করবে বলে শঙ্কায় আছেন এলাকাবাসী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








