চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও কেউ করোনা ভ্যাকসিনের ৫০ শতাংশ কার্যকারিতা দেখাতে পারেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩২ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আগামী ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত গণহারে করোনা ভ্যাকসিন আসবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, এখন পর্যন্ত কেউ ভ্যাকসিনের ৫০ শতাংশ কার্যকারিতাও দেখাতে পারেনি।

শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত ব্যাপকহারে ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে আশা করা যাচ্ছে না। কারণ, এখন ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা  নিশ্চিত করতে কঠোর যাচাই-বাছাইয়ে মনোযোগ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হ্যারিস বলেন, উন্নত ক্লিনিকাল পরীক্ষায় এখন পর্যন্ত কেউই তাদের ভ্যাকসিনের অন্তত ৫০ শতাংশ কার্যকারিতারও ‘স্পষ্ট সংকেত’ দেখাতে পারেনি।

যদিও রাশিয়া দুই মাসেরও কম সময় মানবদেহের পরীক্ষার পর আগস্টে কোভিড ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। কিন্তু পশ্চিমা বিশেষজ্ঞরা রাশিয়ার ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আর গত বৃহস্পতিবার মার্কিন স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, অক্টোবরের শেষের দিকে তাদের একটি ভ্যাকসিন বিতরণের জন্য প্রস্তুত হতে পারে। যা ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহুর্তে সরবরাহ করার কথা ভাবছে দেশটি। তারা মনে করছেন, এই ভ্যাকসিন ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত করার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র বলছেন, আমরা আগামী বছরের মাঝামাঝি সময়ের আগে ব্যাপকহারে ভ্যাকসিন পাওয়ার আশা করছে না সংস্থাটি।

মুখপাত্র মার্গারেট বলেন, ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় পর্যায়টি আরও বেশি সময় নিয়ে করতে হবে, এতে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করবো যে, তা কতোটা নিরাপদ ও সুরক্ষা নিশ্চিত করবে। এটি ভ্যাকসিন গবেষণার সময় বলা হয়েছিলো যে, প্রচুর সংখ্যক জনসাধারণের মাঝে ট্রায়ালের মাধ্যমে ভ্যাকসিনের সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Reneta

তিনি বলেন, ট্রায়াল থেকে সমস্ত তথ্য ভাগ করে নিতে হবে এবং অন্যটির সঙ্গে তুলনা করতে হবে।  মূলত আমরা নিশ্চিত হতে চাই যে, ভ্যাকসিন মানবদেহে সঠিকভাবে কাজ করে কিনা। কিন্তু এখনো আমরা সেভাবে কোনো ভ্যাকসিনের সংকেত পাইনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভেক্স নামে একটি সম্মিলিত ভ্যাকসিন কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে, যার লক্ষ্য সারাবিশ্বে সুষ্ঠু ও সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করা। এক্ষেত্রে সবার আগে স্বাস্থ্যকর্মী ও সর্বাধিক ঝুঁকিপূর্ণদের ভ্যাকসিন দেওযা হবে।

সম্মিলিত এই কর্মসূচিতে ১৭০টি দেশ অংশ নিলেও যুক্তরাষ্ট্র থাকছে না।  দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দুর্নীতিগ্রস্ত দাবি করে, সম্মিলিত ভ্যাকসিন কর্মসূচিতে যুক্ত না হওয়ার কথা জানিয়ে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকোভিড-১৯বিশ্ব স্বাস্থ্য সংস্থাভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত-চীন সীমান্তে দুই পক্ষেরই ভারী অস্ত্রশস্ত্র ও প্রায় লক্ষাধিক সেনা মোতায়েন

পরবর্তী

শনিবার দুপুরে শাকিব-অপুর ‘দাদীমা’

পরবর্তী

শনিবার দুপুরে শাকিব-অপুর ‘দাদীমা’

সিনেমা প্রযোজনায় নাম লেখালেন মেগান-হ্যারি

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT