চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২০ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে, উইকেটের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ক্রিকইনফো

দেড়দিনে ক্ষতবিক্ষত বাংলাদেশ। সাউথ আফ্রিকা ৫৭৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশ এই ম্যাচ কত দূর টেনে নিয়ে যেতে পারবে, সেই শঙ্কা উঁকি দিচ্ছে।

ক্লান্তিকর এক প্রথম দিন শেষে দ্বিতীয় দিন কিছুটা গোছানো ছিল বাংলাদেশি বোলাররা। রুবেল, মোস্তাফিজ এদিন যতটা পেরেছেন লাইনে বল করেছেন। কিন্তু তাতে কী? আমলা আর প্লেসিস শতক তুলে রানপাহাড়ে উঠে থেমেছেন।

সকালে বৃষ্টির কারণে প্রায় ৯০ মিনিট পর বল মাঠে গড়ায়। উইকেট যা ছিল একদম তাই। দুই অপরাজিত ব্যাটসম্যান হেসেখেলে রান তুলেছেন। ১১৩ বলে ক্যারিয়ারের ২৮তম শতকে পৌঁছান আমলা। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের মধ্যে টেস্ট শতকের সংখ্যায় তিনি দ্বিতীয় অবস্থানে। ৪৫টি নিয়ে শীর্ষে জ্যাক ক্যালিস। আমলা শেষ পর্যন্ত ১৩২ রান তুলে শুভাশিসের তৃতীয় শিকারে পরিণত হন।

আমলার পর ১৪৭ বলে শতকে পৌঁছান অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। ইনিংস ঘোষণার সময় তিনি ১৩৫ রানে অপরাজিত ছিলেন।

আগের দিন ৩ উইকেট হারিয়ে ৪২৮ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। তার মধ্যে চারের মার ছিল ৫৮টি!

উদ্বোধনী জুটিতে এলগার এবং মার্করাম সর্বনাশ করে দিয়ে যান। দুজনে ২৪৩ রানের জুটি গড়েন। ওয়ানডে স্টাইলে খেলতে খেলতে এলগার প্রথমে শতকে পৌঁছান, ১১৬ বলে। এই সমেয় চার হাঁকান ১৭টি! এরপর মার্করাম ১৪১ বলে শতক স্পর্শ করেন। তিনি চার মারেন ১৬টি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফের ঐতিহাসিক ছবি করছেন সৃজিত, মূল চরিত্রে জয়া

পরবর্তী

‘প্রধানমন্ত্রীর কারণেই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তৎপর’

পরবর্তী
ফাইল ছবি

‘প্রধানমন্ত্রীর কারণেই মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তৎপর’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেলুন থেকে ইন্টারনেট সেবা দেবে গুগল

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT