চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই প্রকাশ করা যাচ্ছে না রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন: অর্থমন্ত্রী

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:৩৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৬
অর্থনীতি
A A

অর্থ ফেরত পাওয়ার স্বার্থে আপাততঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না অর্থ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এই রিপোর্ট প্রকাশের কথা থাকলেও বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, প্রতিবেদনটি প্রকাশে বেশ দেরি হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, নানা কারণে এখনই এ রিপোর্ট প্রকাশ করা যাচ্ছে না। ফিলিপাইনের আদালতে যেহেতু এ বিষয়ে মামলা চলছে, তাই চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার স্বার্থেই এই তদন্ত প্রতিবেদন এখন প্রকাশের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

রিজার্ভ চুরির পর ফিলিপাইন সিনেটের ৬ দফা শুনানির পর ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়াং ৯৮ লাখ ডলার ফেরত দেয়। বাকি টাকা উদ্ধারে ফিলিপাইন সরকার তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

অর্থমন্ত্রী বলেছেন, আগামী ৪/৫ মাসের মধ্যে পুরো টাকাটাই ফেরত পাওয়া যাবে।

অর্থমন্ত্রী জানিয়েছেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বড় উন্নয়ন প্রকল্পগুলোর জন্য ঋণ নেয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে সরকার।

Reneta

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। এ

ঘটনা তদন্তে গত ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড.ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে। গত ৩০ মে ফরাসউদ্দিন আহমেদ অর্থমন্ত্রীর কাছে তদন্ত রিপোর্ট জমা দেন।

যাচাই বাছাই শেষে ২২ সেপ্টেম্বর পুরো রিপোর্টটি ওয়েব সাইটে প্রকাশের কথা জানিয়েছিলেন অর্থমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT