চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৯ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

বর্তমান প্রেক্ষপটে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকবে কি না তা ভবিষ্যতই বলে দেবে-এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী বলেছেন, ‘সম্পর্কটা কোন দিকে যাবে, তা নিয়ে আপাতত কিছুই করতে চাচ্ছি না।

মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার নিখোঁজের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘টানাপোড়েন হলেই যে সম্পর্ক ছিন্ন করতে হবে এমন নয়। যুদ্ধের সময়ও অনেক দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। আপাতত এমন কিছু করতে চাচ্ছি না। ভবিষ্যৎই বলে দেবে এটা কোন দিকে যাবে। সময়টা বিবেচনা করতে হবে।’

‘সব কথার শেষ কথা হলো, জাতীয় স্বার্থটা মাথায় রাখতে হবে। সেই বিষয়টা বিবেচনা করে আমরা আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করে থাকি। পকিস্তানের ক্ষেত্রেও এ বিষয়টি প্রযোজ্য হবে।’

একাত্তরের পরাজিত এ দেশটির সঙ্গে সম্প্রতি কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর কয়েকজন নেতা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরের পর তা আরো তীব্র হয়। 

এরই মধ্যে সোমবার ঢাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন পাকিস্তানি হাইকমিশনের প্রেস সেকশনের এক কর্মকর্তা। এরই জের ধরে সোমবার রাতে ইসলামাবাদে ‘নিখোঁজ’ হন বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা। যদিও কয়েকঘণ্টা পর ফেরত আসেন তিনি। 

Reneta

এই ঘটনার পর ঢাকায় নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে তীব্র প্রতিবাদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT