চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হারেই ব্রিটিশ মিডিয়ায় আহাজারি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুটা হার দিয়েই হয়েছিল। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। বড় রান সংগ্রহ করে ইংলিশদের ১৪ রানে পর্যুদস্ত করে সরফরাজের দল।

প্রথমে ব্যাট করে ৩৪৮ রান তোলে পাকিস্তান। জবাবে রুট-বাটলারের জোড়া সেঞ্চুরির পর ৯ উইকেটে ৩৩৪ রান পর্যন্ত পৌঁছায় রানির দেশের ছেলেরা।

৩৪৯ রানের জবাবে ৩৩৪ রান করার পরও রুট-বাটলারদের পারফরম্যান্সকে মূল্যায়ন করে দলের পাশে দাঁড়ায়নি ব্রিটেনের ‘কুখ্যাত’ মিডিয়া। বিশেষ করে বাজে ফিল্ডিংয়ের কারণে পুরো দলকে আসামী করা হয়েছে। ব্রিটিশ মিডিয়ার প্রতিক্রিয়া আসলে কেমন ছিল?

ইংল্যান্ডের ফিল্ডারদের ধুয়েছেন দ্য সানের ক্রীড়া প্রতিবেদক জন ইথারিজ। লিখেছেন, ‘সমস্যা ছিল খুবই করুণ, ফিল্ডিংয়ে ত্রুটিপূর্ণ ও ভারসাম্যহীন পারফরম্যান্স পাকিস্তানকে এতটাই উপহার দিয়েছে যে, ইংল্যান্ডের বোলিং ও ব্যাটসম্যানরা সেই ঘাটতি আর পূরণ করতে পারেনি।’

সানের প্রতিবেদনে তিনি আরও লিখেছেন, ‘হঠাৎ, বেন স্টোকসের ক্যাচ এবং বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়লাভের পর ইয়ন মরগানের দল সংকটের মুখোমুখি। তারা নিশ্চিত ছিল যে, পরের দলগুলোও তাদের অনেক বেশি ক্ষতি করতে পারবে না। অবস্থা আরও খারাপ হচ্ছে। স্লো ওভার রেটের কারণে পরের দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন মরগান।’

দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে জোনাথন লিউ লিখেছেন, ‘পেটে আগুন এবং মাথায় বরফ নিয়ে পাকিস্তান দল দর্শনীয়ভাবে ইংল্যান্ডের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। প্রকৃতপক্ষে, সম্ভবত এই ম্যাচের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল, পাকিস্তান খেলেছে ইংল্যান্ডের মতো এবং ইংল্যান্ড খেলেছে পাকিস্তানের মতো।’

Reneta

তিনি আরও লিখেছেন, ‘টপঅর্ডারে ইমাম-উল হক ও ফখর জামানের নির্মম বিনোদনের পর মিডল অর্ডারে মোহাম্মদ হাফিজ এবং সরফরাজের অনন্য ইনিংস। পরে নিখুঁত বোলিং এবং দুর্দান্ত ফিল্ডিং, সব মিলিয়ে পাকিস্তানের ছিল সম্পূর্ণ পারফরম্যান্স। অথচ একই ভেন্যুতে মাত্র তিনদিন আগে এই দলটাই ১০৫ রানে প্যাকেট হয়েছিল। তারা ইংল্যান্ডকে তাদের প্রিয় স্থানে দুরমুশ করেছে। ইংল্যান্ড কীভাবে মাত্র কয়েক সপ্তাহ আগে এই পাকিস্তানকে ৪-০তে হারিয়েছে?

পাকিস্তানি সমর্থকদের নিয়ে লিউ লিখেছেন, ‘এটা পাকিস্তানিদের জন্যই হওয়া উচিত- সাহসী, খ্যাপাটে পাকিস্তান, যারা দ্রুত আউটফিল্ডের সুবিধা নিয়ে বড় স্কোর গড়ার উদ্যোগ নেয় এবং তারপর ভালো বোলিং করে, তাদের সমর্থকরা মজবুত সমর্থন দিয়ে গর্জন করে এবং কখনোই তা থেকে সরে আসেনি।’

ইংল্যান্ডের ফেভারিট তত্ত্ব নিয়ে লিউ’র মন্তব্য, ‘টুর্নামেন্ট ফেভারিটরা আর ফেভারিট নেই। বাকী সাতটি ম্যাচে পাঁচটি জয়ই সম্ভবত ইয়ন মরগানের দলের জন্য সমীকরণ, এটা এখন কে না জানে, যদি তারা ইতিমধ্যেই না জেনে থাকে, তবে সেই টুর্নামেন্ট ক্রিকেটের ওয়েল্ড অ্যানিম্যাল হয়ে থাকবে।’

‘বিশৃঙ্খল ও উড়নচণ্ডী’ এই মন্তব্য ব্রিটেনের সবেচেয় প্রগতিশীল পত্রিকা গার্ডিয়ানের প্রতিবেদক আলি মার্টিনের। লিখেছেন, ‘সাধারণত অপ্রচলিত ক্রিস ওকসের মতো ক্রিকেটার ঠোঁটে আঙুল দিয়ে সমর্থকদের উদযাপন বাধা দিতে চায়, তখন বুঝতে হবে সেখানে সামান্য হলেও অশালীনতা আছে। ইমাম-উল হকের ক্যাচ ধরার পর দর্শকদের দিকে মুখ করে ঠোঁটে আঙুল দেন ওকস। এই ফলাফল একটি ছোটখাট ঘটনা হলেও এটি মাঠের পারফরম্যান্সে লক্ষণীয় ছিল, যা ছিল দুর্বল, বিশৃঙ্খল ও উড়নচণ্ডী ধরনের।’

‘ইংল্যান্ডের ফিল্ডিং ছিল লজ্জাজনক’ কঠিন এই বাক্য দ্য টেলিগ্রাফের প্রতিবেদক স্কায়েল্ড বেরির। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ড হেরেছে তাদের লজ্জাজনক ফিল্ডিংয়ের কারণে। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে তাদের উদ্বোধনী ম্যাচে তা প্রশংসনীয় ছিল। ক্রিকেটে, ‘হট এবং কোল্ড’র বর্ণনা সাধারণত পাকিস্তানের জন্য সংরক্ষিত। তবে এটা এখন ইংল্যান্ডেও সমানভাবে প্রয়োগ করে। অধিনায়ক প্রথম ওভারে মিস ফিল্ডিং দিয়ে শুরু করেন। পরে তাকে অনুসরণ করে অন্যরা।’

লেখার শেষে বেরি বলেছেন, ‘এই জঘন্যতা ছিল ভয়ঙ্কর। কারণ প্রাথমিক পর্যায়েই যদি স্বাগতিক ও টুর্নামেন্টের ফেভারিট দল এমন স্নায়ুচাপে ভোগে, তাহলে নকআউটের মতো বিগ ম্যাচে কী করবে, যেখানে স্নায়ুচাপ ধরে রাখা সবচেয়ে বেশি প্রয়োজন হবে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তান ক্রিকেটবিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT