এক সিরিজের জন্য ভারতের কোচ লক্ষ্মণ

ভারতের ক্রিকেট কোচ লক্ষ্মণ, স্টেডিয়ামে উপস্থিত, পেশাদার ক্রিকেট কোচের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে জুনে আয়ারল্যান্ড যাবে ভারত। একই সময়ে ইংলিশ কাউন্টি ক্লাব লেস্টারশায়ারের বিপক্ষে টেস্টের প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত। টেস্ট দলের সাথে ইংল্যান্ডে যাবেন হেড কোচ রাহুল দ্রাবিড়। তাই আয়ারল্যান্ড সফরের ভারতের কোচের দায়িত্ব বর্তাচ্ছে ভিভিএস লক্ষ্মণের কাঁধে।
বুধবার ভারতের গণমাধ্যম খবর, জুনের ২৬ ও ২৮ তারিখে হবে লক্ষ্মণের কোচিং অধ্যায়ের টি-টুয়েন্টি ম্যাচ দুটি।
করোনার কারণে গতবছর স্থগিত হয়েছিল ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। স্থগিত হওয়া সেই টেস্টটি হবে জুলাইয়ের ১-৫ তারিখ। যে ম্যাচের প্রস্তুতিতে লেস্টারশায়ারের বিপক্ষে খেলবে দ্রাবিড়ের শিষ্যরা।
পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






