চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাথে সব রেডিও-টিভিতে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০১, মার্চ ২০১৮
তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A

মাদকের বিস্তার রোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ১ মার্চ থেকে সারাদেশে মাদকবিরোধী ‘তথ্য অভিযান’ শুরু করতে যাচ্ছে।

এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ‘জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন’ – স্লোগানটি দেশের সকল টিভি চ্যানেল ও রেডিওতে একযোগে প্রচার করা হবে।

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সভাপতিত্বে সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদকের বিস্তার রোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে টিভি চ্যানেলসমূহে প্রচারের জন্য তথ্যমন্ত্রণালয়ের তৈরি করা ১.৫৮ ও ১.২৮ মিনিটের ২টি টেলিভিশন কমার্শিয়াল (টিভিসি) ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।

এ ২টি টিভিসি একযোগে ১ মার্চ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে বিটিভিসহ সকল টিভি চ্যানেল ও রেডিওতে প্রচার করা হবে। আগামীকাল থেকে নির্ধারিত মাদকবিরোধী তথ্য অভিযান উপলক্ষে প্রমো প্রচারের জন্য সকল টিভি চ্যানেল ও রেডিওর প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলা পর্যায়ে সকল জেলা তথ্য অফিসার মাদকের বিস্তার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্ব স্ব অফিসে আগামীকাল সকাল ১১টায় একযোগে প্রেস বিফ্রিং আয়োজন করবেন।

এছাড়া, জেলা তথ্য অফিসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর সরবরাহকৃত মাদকবিরোধী ফিলার জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ জনবহুল স্থানে প্রচারের ব্যবস্থা গ্রহণ করবেন বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রতিবেদন দেখে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি বঞ্চিত ভোলার ২০ হাজার মানুষ

পরবর্তী

স্বাস্থ্য সেবা, বিশুদ্ধ পানি বঞ্চিত ভোলার ২০ হাজার মানুষ

গুদাম সঙ্কটে কুষ্টিয়ায় চাল সংগ্রহ অভিযান বন্ধ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT